সাবেক ইউনিয়ন আমীরকে দেখতে জামায়াত নেতৃবৃন্দ

আল মুজাহিদ, ফিংড়ী: সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের টিম ও শুরা সদস্য ফিংড়ী ইউনিয়নের সাবেক আমীর আলহাজ্ব আব্দুল হাই সিদ্দিকীর শারীরিক অসুস্থতার খোঁজখবর নিতে তার নিজ বাসভবনে ছুটে যান।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে সাতক্ষীরা সদর উপজেলা ও ফিংড়ী ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ তার বাসায় উপস্থিত হয়ে খোঁজখবর নেন এবং তার সুস্থতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা নায়েবে আমীর মাওলানা আজাদুল ইসলাম, ১৪নং ফিংড়ী ইউনিয়ন আমীর মোহাম্মদ শাহিনুজ্জামান, নায়েবে আমীর মোহাম্মদ সিরাজুল ইসলাম, সেক্রেটারি মাওলানা জুম্মান আলী, সহকারী সেক্রেটারি আল মুজাহিদ ও মাওলানা আব্দুল মোমিন, যুব বিভাগের ইউনিয়ন সভাপতি মোঃ আশরাফুজ্জামান এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি মাওলানা কুতুবুদ্দিন প্রমুখ।

অতঃপর অসুস্থ আলহাজ্ব মাওলানা আব্দুল হাই সিদ্দিকীর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে দোয়া করেন জামায়াত নেতৃবৃন্দ।






সম্পর্কিত সংবাদ

  • কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: শিক্ষার প্রতি সমাজের দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত
  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • বেত্রবতী হাইস্কুলে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা-২ আসনের এমপির বরাদ্দে এন.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসায় ফুটবল বিতরণ
  • ‎সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত