ঝাউডাঙ্গা ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন এলাকা পরিদর্শন

ঝাউডাঙ্গা প্রতিনিধি :: সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসকের নেতৃত্বে গত বরিবার বিকাল ৪ টায় একটি প্রতিনিধি দল অত্র ইউনিয়নের জলাবদ্ধতা সৃষ্টির গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি শনাক্ত ও নিরসনের উপায় খুঁজতে সরজমিনে পরিদর্শন করেন।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ আবু বিল্লাল হোসেন, ইউ.পি সদস্যবৃন্দ, অত্র ইউনিয়ন জামায়াতের আমীর সহকারী অধ্যাপক ইকবাল হোসেন, সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, ঝাউডাঙ্গা বাজার কমিটির সেক্রেটারী আবু মুছা, ঝাউডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীল মাও.মহিদুল ইসলাম, বিএনপি নেতা মোঃ কায়েস আলী, বাজার কমিটি জয়েন্ট সেক্রেটারী মোকলেছুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

পরিদর্শন শেষে প্রশাসক মোঃ আবু বিল্লাল বলেন পানি যাতে ভালোভাবে নিষ্কাসিত হয়, জলাবদ্ধতা কমে যায় এবং অত্র এলাকার মানুষ সুন্দরভাবে চাষাবাদ করতে পারে তার জন্য জেলা প্রশাসক মহোদয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের চেষ্টা করবেন।

স্থানীয় নেতৃবৃন্দের দাবি যেন জেলা প্রশাসক মহোয়দ ও ইউএনও মহোদয় জলাবদ্ধতা নিরসনের বিষয়টি গুরুত্বের সাথে দেখেন।






সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • বেত্রবতী হাইস্কুলে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • জমির ওপর দিয়ে যাওয়া নিয়ে বিরোধ: আশাশুনিতে শ্রমিকের ওপর হামলা
  • রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট
  • বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা-২ আসনের এমপির বরাদ্দে এন.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসায় ফুটবল বিতরণ