কলারোয়ায় প্রাথমিক শিক্ষা অফিসে আগুন

কামরুল হাসান।।কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৯ আগস্ট ২০২৫) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত প্রাথমিক শিক্ষা অফিসে এ আগুনের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এসময় স্থানীয় শিক্ষক ও এলাকাবাসীরা আগুন নেভাতে ব্যাপক সাহায্য করেন।
অগ্নিকান্ডের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো.জহুরুল ইসলামসহ অন্যান্যরা সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসেন।

কম্পিউটারের আইপিএস এর ব্যাটারির স্থান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারণার কথা জানিয়েছেন ইউএনও মো.জহুরুল ইসলাম ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা শরিফুল ইসলাম।
তারা জানান- প্রাথমিক শিক্ষা অফিসের দ্বিতীয় তলার একটি কক্ষে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ব্যাপক ধোয়া দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা না গেলেও সেটি বেশি নয় বলে তারা জানান। তবে আগুনে অনেক কাগজপত্র পুড়ে গেছে বলে জানা যায়।






সম্পর্কিত সংবাদ

  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় ক্রীড়া সংশ্লিষ্টদের সন্মানে চা চক্র ও সংবর্ধনা
  • কলারোয়ায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলসহ ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন—জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ
  • কলারোয়ায় বিভিন্ন সড়কে তালবীজ রোপণের ব্যতিক্রমী উদ্যোগ সিভিল ইঞ্জিনিয়ার চয়নের
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ