সাতক্ষীরায় জলবায়ু অভিযোজন ও টেকসই জীবিকায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : সাতক্ষীরায় জলবায়ু অভিযোজন ও টেকসই জীবিকায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় জার্মান ভিত্তিক সংস্থা বিএমজেড ও ওয়েলহাঙ্গারহিলফি (ডবলুএইচএইচ) এর অর্থায়ণে ক্রিয়েটিভ পাথওয়েজ ও আনন্দ এর আয়োজনে “জলবায়ু অভিযোজন ও টেকসই জীবিকায়ন” বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় নিরাপদ পানি, স্যানিটেশন, কৃষি ও বর্জ্য অপসারণ, কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বৃহস্পতিবার (৭ আগষ্ট) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার (উপ সচিব) মাশরুবা ফেরদৌস।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় আমাদের প্রয়োজন দীর্ঘমেয়াদি অভিযোজন পরিকল্পনা ও পরিবেশবান্ধব জীবিকার বাস্তবায়ন।
আনন্দ এনজিও এর প্রজেক্ট ম্যানেজার মোঃ আমিরুল ইসলাম এর সঞ্চালন বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, ডাব্লু এইচ এইচ-এর হেড-অফ-প্রজেক্ট মোঃ জিয়াউল হক, মিল কো- অর্ডিনেটর মোঃ আলমগীর আহমেদ, কনসালটেন্ট মোহন কুমার দাস, সাতক্ষীরা পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ লিয়াকত আলী প্রমুখ।
কর্মশালায় বক্তারা বলেন, উপকূলীয় জেলাসমূহের মধ্যে সাতক্ষীরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এখানে টেকসই জীবনব্যবস্থার জন্য প্রয়োজন স্থানীয় বাস্তবতা অনুযায়ী পরিকল্পনা, কৃষির আধুনিকায়ন, বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টি এবং সচেতনতা বৃদ্ধি।
সম্পর্কিত সংবাদ
গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা
এসএম আব্দুল্লাহ :: গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ই সেপ্টেম্বর)বিস্তারিত…
স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাথের দায়ে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ
ডেস্ক নিউজ: সাতক্ষীরা সদর উপজেলাধীন অন্যতম বিদ্যাপীঠ ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বহু অনিয়ম-দুর্নীতির হোতাবিস্তারিত…


