আশাশুনি উপজেলাকে স্বতন্ত্র আসনের দাবীতে সচেতন নাগরিক সমাজের আয়োজনে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।। আশাশুনি ও শ্যামনগর উপজেলাকে একীভূত করে সংসদীয় আসন-১০৭ (সাতক্ষীরা-৪) করার সিদ্ধান্ত বাতিলের দাবী ও আশাশুনি উপজেলাকে স্বতন্ত্র আসনের দাবী জানিয়ে আশাশুনিতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার (৫ আগষ্ট) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সড়কে এ মানববন্ধনের আয়োজন করে আশাশুনি সচেতন নাগরিক সমাজ। মাওঃ আনওয়ারুল হকের সঞ্চালনায় হাজার হাজার জনগণের অংশ গ্রহনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন,সাতক্ষীরা ল’ ইয়ার্স এসোসিয়েশনের সভাপতি এড.আব্দুস সোবহান মুকুল,ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর সিদ্দিক,সাবেক এমপি মরহুম মাওঃ এ এম রিয়াছাত আলীর বিশ্বাসের পুত্র মাওঃ নুরুল আবছার মুরতাজা,আশাশুনি বাজার বণিক সমিতির সভাপতি এবিএম আলমগীর পিন্টু,সেক্রেটারী জাকির হোসেন প্রিন্স,আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান। বক্তাগণ বলেন,আশাশুনি ৪টি দ্বীপে বিভক্ত ও শ্যামনগর ৩ দ্বীপে বিভক্ত,যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক। আশাশুনির সাথে শ্যামরগরের কোন যোগাযোগ সড়ক নেই। বিচ্ছিন্ন ও দুরবর্তী দুটি উপজেলাকে নিয়ে আসন বিন্যাস অকল্পনীয়। জনকল্যানের কথা বিবেচনা করলে আশাশুনিকে কখনো শ্যামনগরের সাথে একীভূত করা যায়না। আশাশুনিকে স্বতন্ত্র আসন না করা হলে আশাশুনির ভোটাররা ভোট বর্জন করবে এমন প্রচার পাড়া মহল্লায় শোনা যাচ্ছে দাবী করে ন্যায্য জনদাবীর প্রতি সমর্থন জানাতে জোর আবেদন জানান হয়।






সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৪ আসামী গ্রেফতার
  • আশাশুনিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
  • জমির ওপর দিয়ে যাওয়া নিয়ে বিরোধ: আশাশুনিতে শ্রমিকের ওপর হামলা
  • আশাশুনির বুধহাটায় মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলকে জরিমানা
  • আশাশুনিতে “তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ: আগামীর বাংলাদেশ গড়ার পথে যুব সমাজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
  • আশাশুনিতে সাবেক ইউপি চেয়ারম্যান,জামায়াত নেতা অধ্যাপক মাওঃ আব্দুল মান্নানের জানাজা সম্পন্ন
  • আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম
  • আশাশুনিতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার-২