কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ
কামরুল হাসান।। কলারোয়ার ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল সোমবার প্রকাশ করা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে সকাল সাড়ে ১০ টায় স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত এ ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠ করেন যথাক্রমে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা নুরুল হক ও সহকারী শিক্ষক স্বপন কুমার দে। এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক ইমদাদুল হক, আমজাদ হোসেন, নার্গিস খানম, রুনা লায়লা, নাছরিন আক্তার, আব্দুল্যাহ আল মামুন প্রমুখ। অনুষ্ঠানে প্রত্যেক শ্রেণির কৃতী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক শাহ আলম।
সম্পর্কিত সংবাদ
কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন।। সভাপতি-আ.সালাম, সম্পাদক বাকী বিল্লাহ শাহী, সাংগঠনিক সম্পাদক আ. আলিম
কামরুল হাসান।। কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে শুধুমাত্র সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।বিস্তারিত…
কলারোয়ায় সার ও কীটনাশক প্রক্রিয়াজাত কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা
কামরুল হাসান।। কলারোয়ায় আবাসিক এলাকায় অস্বাস্থ্যকর ও বিপজ্জনক পরিবেশে সার ও কীটনাশক প্রক্রিয়াজাত করার দায়েবিস্তারিত…


