কলারোয়া সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় ওষুধসামগ্রী ও শাড়ি উদ্ধার

কামরুল হাসান।। কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ১৪ লাখ টাকার ভারতীয় ওষুধসামগ্রী ও শাড়ি উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার (৩ জুন) কলারোয়া থানাধীন কাকডাঙ্গা, মাদরা ও চান্দুড়িয়া বিওপির সদস্যরা এবং ব্যাটালিয়ন সদরের বিশেষ আভিযানিক দল কলারোয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় এ পণ্যসামগ্রী উদ্ধার করেন। মঙ্গলবার সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কাকডাঙ্গা বিওপির সদস্যরা অভিযান চালিয়ে সীমান্তবর্তী গাড়াখালি নামক স্থান হতে ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করেন। অপরদিকে মাদরা বিওপির সদস্যরা সীমান্তের চান্দা এলাকা থেকে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করেন। একই দিনে চান্দুড়িয়া বিওপির সদস্যরা সীমান্তের চান্দা থেকে ৩১ হাজার ৫শ টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করেন। এছাড়া ব্যাটালিয়ন সদরের বিশেষ আভিযানিক দল কলারোয়া থানাধীন মসজিদের মোড় নামক স্থান থেকে ভারতীয় গ্যাস্ট্রিক ওষুধের কেমিক্যাল দ্রব্য উদ্ধার করেন। সবমিলিয়ে মঙ্গলবারের অভিযানে কলারোয়া সীমান্তে ১৩ লাখ ৭১ হাজার ৫শ টাকা মূল্যের ভারতীয় পণ্যসামগ্রী উদ্ধার করে বিজিবি। তবে উদ্ধার অভিযানের একটি ঘটনায়ও বিজিবি আটক করতে পারেনি কাউকে। সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি,জি স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তি মারফত মঙ্গলবার এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করা হয়।






সম্পর্কিত সংবাদ

  • কলারোয়ায় সাপের কামড়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
  • কলারোয়ায় পৃথক দুই মাদরাসা ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন ইজ্জত উল্লাহ, এমপি
  • বেত্রবতী হাইস্কুলে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত
  • কলারোয়ায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে ইউএনও এঁর মতবিনিময়
  • কলারোয়ায় পানি সরবরাহ ব্যবস্থা নির্মাণ কাজের উদ্বোধন
  • কলারোয়ায় নানা অনিয়মের কারনে ক্লিনিকসহ ৫টি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
  • কলারোয়ায় নবাগত ইউএনওর সাথে পুরোহিত-সেবায়েত ঐক্য ফ্রন্টের শুভেচ্ছা বিনিময়
  • কলারোয়ায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও এর মতবিনিময় সভা