তিনটি নব মুসলিম পরিবারে ঈদ সামগ্রী বিতরণ করেছে ইয়াং মুসলিম জেনারেশন

নিজস্ব সংবাদদাতা :: মানবতার কল্যাণে নিবেদিত সমাজসেবা, জন মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন, মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসবাদ নির্মূল করে একটি পরিচ্ছন্ন সমাজ উপহার দেয়ার প্রত্যয়ে দীর্ঘদিন যাবৎ সুনাম ও সুশৃংখলার সাথে কাজ করে যাচ্ছে ইয়াং মুসলিম জেনারেশন, ঝাউডাঙ্গা। তারই ধারাবাহিকতায় আজও ৩টি নব মুসলিম পরিবারের মধ্যে ঈদ সামগ্রী উপহার হিসেবে প্রদান করেন মুসলিম জেনারেশনের সদস্যবৃন্দ।
আজ ২৭ শে রমজান বিকাল ৪ ঘটিকায় ইয়াং মুসলিম জেনারেশন এর সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল হান্নানের নেতৃত্বে সংগঠনের সহকারি সেক্রেটারি মোঃ মামুনুর রশিদ মিলন, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম মিন্টু সহ একটি টিম সাতক্ষীরা সদরের আইচপাড়া গ্রামের একটি নব মুসলিম পরিবার ও কলারোয়া উপজেলার বাগাডাঙ্গা গ্রামের দুইটি নব মুসলিম পরিবারের মাঝে এ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ উপহার সামগ্রী এর মধ্যে ছিল পাঁচ কেজি চাউল, ২ কেজি আলু, এক কেজি পিয়াজ, এক লিটার তেল, লাচ্ছা সেমাই, চিনি, বাদাম, সাবান, ১টি করে থ্রি পিস। ইতিপূর্বে সাতক্ষীরা সদরের বাঁশদহা ইউনিয়নের দঃ কামার বায়সা গ্রামের অসহায় ও বিকলাঙ্গ একজন মহিলাকে হুইল চেয়ার প্রদান করা হয়েছিল।






সম্পর্কিত সংবাদ

  • কলারোয়ায় ক্রীড়া সংশ্লিষ্টদের সন্মানে চা চক্র ও সংবর্ধনা
  • কলারোয়ায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলসহ ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন—জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ
  • কলারোয়ায় বিভিন্ন সড়কে তালবীজ রোপণের ব্যতিক্রমী উদ্যোগ সিভিল ইঞ্জিনিয়ার চয়নের
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • চিরনিদ্রায় সমাহিত হলেন হলেন বিএনপি নেতা বাচ্চুর পিতা সমাজসেবক শেখ আব্দুল আজিজ
  • নীরবেই অবসরে চলে গেলেন গুণী শিক্ষক মুজিবুর রহমান