পরিচালকের বিরুদ্ধে আইশা খানের অভিযোগ
নিউজ ডেস্ক :: দুই বছর আগে ‘কানাগলি’ নামে একটি ওয়েবের কাজ শেষ করেছিলেন এই সময়ের উদীয়মান তারকা আইশা খান। আহমেদ জিহাদ পরিচালিত এই ওয়েবের শুটিং শেষ হলেও এখনও পর্যন্ত কাজটির পারিশ্রমিক পাননি বলে অভিযোগ করেছেন অভিনেত্রী।
জানালেন, বহুবার পরিচালককে জানালেও প্রতিবারই নানান বাহানা দেখিয়ে পারিশ্রমিকটি আটকে রেখেছেন।
তিনি আরও বলেন, ‘অন্য কোনো পরিচালকের সঙ্গে আমার পারিশ্রমিক নিয়ে কোনো ঝামেলা হয়নি। শুধুমাত্র এই একজন ছাড়া। তাই এখন ঠিক করেছি অগ্রিম পারিশ্রমিক নেব এবং সেটাই বলি। কারণ, আমি জানি সময়মতো আমি সেটে চলে যাব যদি আমি অসুস্থ না হয়ে যাই তাহলে কখনো শুটিং ফাঁসাব না। আমাকে নিয়ে এমন অভিযোগ কেউই দিতে পারবে না। আমি সর্বশেষ যেদিন দেরি করে সেটে যাই সেটা ছিল মাত্র ৩০ মিনিট, যেটা কি না গ্রহণযোগ্য।’
এদিকে তিনটি নাটকের শুটিং শেষ করেছেন আইশা খান। নাটকগুলোতে তার সঙ্গে জুটি বেঁধেছেন ফারহান আহমেদ জোভান, তৌসিফ মাহবুব ও মুশফিক ফারহান।
সম্পর্কিত সংবাদ
অস্কারে বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান, মানতে হবে যেসব শর্ত
বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অস্কার। আসন্ন ৯৯তম অস্কার আসরের জন্য বাংলাদেশের সিনেমা আহ্বান করাবিস্তারিত…
রাজধানীতে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে রিধিকা রিধি নামে এক অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবারবিস্তারিত…


