শ্যামনগরে বসতভিটা দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের  হামলায় গুরুতর আহত ৪

আহসান হাবীব সিয়াম :: শ্যামনগরে বসতভিটা দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ৪ জন গুরুতর আহত হয়েছে।
সোমবার সকাল ৭ টায় উপজেলার কৈখালী ইউনিয়নের পুরাখালী গ্রামের মোহাম্মাদ আলী ও তার স্ত্রী হামিদা খাতুন বসতভিটার ঘেরাবেড়া ঠিক করার সময় একই গ্রামের ডাক্তার সাইফুল্লা ও মাস্টার আব্দুল কাদের বাধা দেয় এবং অকুত্ব ভাষায় গালিগালাজ করে। এর সময় মোহাম্মদ আলী ও রাহান উদ্দিন প্রতিবাদ করলে আসমা, রাফিজা, নাসিমা ও নৈকাটি গ্রামের মাসুদ সরদার লাঠি সোটা নিয়ে তাদের উপর হামলা চালায়। এ ঘটনায় ৪জন গুরুতর রকম আহত হয়। আহতরা হলো মোহাম্মদ আলী (৪৫), তার স্ত্রী হামিদা খাতুন (৪২), আব্দুল মালেক (৪০) ও রায়হান উদ্দিন (৪০)।
আহতদের দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, তবে মোহাম্মাদ আলীর অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন হামিদা খাতুন জানান, তাদের বসতভিটা সহ ৩ বিঘা জমি প্রতিপক্ষরা জাল দলিল করে আত্মসাতের চেষ্টায় দীর্ঘদিন থেকে হুমকি-ধামকিসহ বিভিন্নভাবে হয়রানি করে আসছে।
তারা আরো জানান, ডাক্তার সাইফুল্লাহ ও মাস্টার আব্দুল কাদের আওয়ামীলীক সরকারের ছত্রছায়ায় একইভাবে তাদের উপর ক্ষয় ক্ষতি ও হয়রানি করে আসছিল। ৫ আগস্ট এর পরে তারা আবার ভোল পাল্টে জামাত ইসলামের সহযোগিতায় তাদের উপর একইভাবে অত্যাচার করে আসছে। এ ঘটনায় শ্যামনগর থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির অভিযোগের কথা স্বীকার করে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





সম্পর্কিত সংবাদ

  • শ্যামনগরে বিকল্প উপায়ে জীবন ও জীবিকার মান উন্নয়নের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
  • পুরুষদের ধারনা, নারীদের অগ্রসরে প্রয়োজন পুরুষদের সহযোগিতা
  • শ্যামনগরে পুকুর থেকে আবারও ৩৮টি দেশীয় অস্ত্র উদ্ধার
  • শ্যামনগরে ভূয়া এনজিও প্রতিষ্ঠান তালাবদ্ধ, তিন কর্মকর্তা আটক
  • শ্যামনগরে মিনহা ফাউন্ডেশনের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল
  • আদালতের নির্দেশে শ্যামনগরে ইটভাটা বন্ধ
  • অনুমতির আগেই সুন্দরবনের মধু হচ্ছে লাপাত্তা 
  • শ্যামনগর আটুলিয়া ভূমি অফিসে ১৭শ টাকার দাখিলার মূল্যে ২০ হাজার টাকা।