জামায়াতের ব্রহ্মরাজপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ডের কর্মীদের প্রশিক্ষণ বৈঠক

মুহাম্মদ হাফিজ :: জামায়াতে  ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়ন শাখার ৫নং ওয়ার্ডের উদ্যোগে কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায়  দহাকুলা পশ্চিমপাড়া জামে মসজিদে এই কর্মী শিক্ষা বৈঠকের আয়োজন করা হয়।
জামায়াতে ইসলামীর ব্রহ্মরাজপুর ইউনিয়নের
৫নং ওয়ার্ডের সেক্রেটারি হাফেজ আতাউর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড জামায়াতের আমীর হাফেজ শাহিদুজ্জামানের।
 সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ৪নং ওয়ার্ডের সেক্রেটারি ওমর ফারুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন  ৫নং ওয়ার্ডের কর্মী
রবিউল ইসলাম, শেখ মনিরুল ইসলাম, মাওলানা হাসান, গোলাম মোস্তফা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমীর হাফেজ শাহিদুজ্জামান বলেন “কুরআন–সুন্নাহর আলোকে দেশ বিনির্মাণ করতে জামায়াত কর্মীদের প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করতে হবে, এই জন্য জামায়াত কর্মীদের কুরআন, হাদিস অধ্যয়ন ও সাহাবায়ে কিরামদের জীবনী পড়তে হবে”।





সম্পর্কিত সংবাদ

  • ঝাউডাঙ্গায় গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
  • জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
  • তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র‍্যালি
  • আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় সদর উপজেলা জাসাসের মিছিল
  • ঝাউডাঙ্গা হিফজুল কুরআন মাদ্রাসায় অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
  • ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা