আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরষ্কার বিতরণ
নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসার ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
৩০ ডিসেম্বর সোমবার দুপুর ১২টায় মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী সভার সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো: রুহুল আমিন। অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
মাওলানা আবুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শহর জামায়াতের নায়েব আমীর ফখরুল হাসান লাভলু, শহর সেক্রেটারী খোরশেদ আলম, শিক্ষাবিদ আব্দুল মুজিত, ব্যাংকর আব্দুর রহিম প্রমুখ। এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যসহ উপস্থিত শিক্ষকরা বক্তব্য রাখেন।
সম্পর্কিত সংবাদ
সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কার্যালয় আকস্মিক পরিদর্শন করলেন উপ-পরিচালক
নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কার্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক এস এমবিস্তারিত…
সাতক্ষীরায় দৈনিক মানবকণ্ঠের ১৫তম বর্ষপূর্তি উদযাপিত
মুজাহিদুল ইসলাম :: জমকালো ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরায় দৈনিক মানবকণ্ঠ পত্রিকার ১৫তম বর্ষপূর্তিবিস্তারিত…


