ফ্যাসিবাদমুক্ত দেশ নতুনভাবে গড়ার দায়িত্ব সবার : মির্জা ফখরুল

নিউজ ডেস্ক :: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘রক্তাক্ত আন্দোলনের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। ফ্যাসিবাদমুক্ত দেশকে নতুনভাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমাদের আন্দোলন অব্যাহত রয়েছে।’

বুধবার সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সীমান্ত হত্যা কখনোই মেনে নেয়ার মতো নয় মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা। বিএনপি সবসময়ই এই দাবি জানিয়ে আসছে। সীমান্ত হত্যা কখনোই মেনে নেয়ার নয়।’

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাজের চৌধুরী শামীম, কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।






সম্পর্কিত সংবাদ

  • জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে
  • জুলাই অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার এদেশের মাটিতেই হবে : প্রধানমন্ত্রী
  • তোমাদেরকেই দেশের দায়িত্ব নিতে হবে: ক্ষুদে শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী
  • সংসদে অসুস্থ জামায়াত এমপি হাফেজ রবিউল বাশারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
  • আপত্তি সত্ত্বেও বিল পাস, ওয়াকআউট করল বিরোধী দল
  • জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল: জামায়াত আমির
  • খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান