ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করতে হবে : জামায়াত আমির

 নিউজ ডেস্ক :: ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করতে হবে, কোনোভাবেই বিফল হতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশের স্বার্থে জাতীয় ঐক্যের ব্যাপারে কোনো ছাড় নেই। বয়ষ্ক ও তরুণদের সমন্বয়ে যে দেশ গড়ে উঠবে সেই দেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।

বুধবার (২৫ ডিসেম্বর) রাতে যশোর শহরের একটি অভিজাত হোটেলে এক সুধী সমাবেশে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আর যারা জীবিত আছেন সবাই আমাদের হৃদয়ের থাকবে।’

তিনি বলেন, ‘আমরা আগামীর মানবিক বাংলাদেশ চাই। যে বাংলাদেশে মানুষ ইনসাফ পাবে।’

জেলা আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসেন ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা আজীজুর রহমান।

সমাবেশে আরো বক্তব্য রাখেন যশোর আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্তজা ছোট, আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও আকিজ গ্রুপের চেয়ারম্যান ডা. শেখ মহিউদ্দিন, লেখক বেনজীন খান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী মাহবুব মুর্শিদ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. এ এইচ এম আহসান হাবীব, শিশু বিশেষজ্ঞ ডা. মাহফুজুর রহমান প্রমুখ।






সম্পর্কিত সংবাদ

  • হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২৫৬
  • রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
  • রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
  • রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট
  • হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০
  • শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ