সাতক্ষীরা সদর জেয়ালায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : মহান বিজয় দিবস ও জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে সাতক্ষীরা সদরে জেয়ালা ইউরো স্পোর্টিং ক্লাবের আয়োজনে ব্যাডমিন্টন টুনামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ই ডিসেম্বর ) সন্ধ্যা সাড়ে ৭ টায় সাতক্ষীরা সদরের ০৮ নং ধূলিহী ইউনিয়নের জেয়ালা গ্রামে ২০টি দলের অংশগ্রহণে এ খেলা অনুষ্ঠিত হয়।
ব্যাডমিন্টন টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করে ৮নং ধূলিহর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক মোঃ হাবিবুর রহমান হাবিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বনফুল সুইট হাউজ এর পরিচালক মোঃ খলিলুর রহমান বাবু।
চ্যাম্পিয়ন দলকে পুরুষ্কার হিসেবে ৫ হাজার টাকা ও রানার্স আপ দলকে একটি ৩ হাজার টাকা দেওয়া হয়।
উক্ত খেলাটি পরিচালনা করেন মোঃ হাবিবুর রহমান ও এবাদুল ইসলাম।
« পাইকগাছায় বিপুল পরিমাণ পলিথিন ব্যাগ ও কারেন্ট জাল জব্দ (পূর্ববর্তী সংবাদ)
সম্পর্কিত সংবাদ
জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের জাতীয় কাউন্সিল ও মুফাসসির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত…
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র্যালি
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের তৃতীয়বিস্তারিত…


