ভারতে আটক ৬ বাংলাদেশী জেলেকে হস্তান্তর

বেনাপোল প্রতিনিধি :: অবৈধভাবে ভারতে প্রবেশ করে মংলা সুন্দরবন দুবলার চর এলাকায় নদীতে মাছ ধরার সময় ভারতের সুন্দরবন কোস্টগার্ড কর্তৃক আটক ৬ বাংলাদেশী জেলেকে দীর্ঘ ১বছর পর বেনাপোল দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। শনিবার সন্ধ্যায় তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের nকাছে হস্তান্তর করা হয়।
আটককৃতরা বলেন, গত ২৩ ডিসেম্বর ২০২৩ সালে আমরা আটক হওয়ার পর কোস্টগার্ড
কোলকাতার দমদম থানা পুলিশের নিকট হস্তান্তর করলে দমদম সেন্ট্রাল কারাগারে ১ বছর সাজা ভোগ শেষে আজ দেশে ফেরত দেন।
তারা হলো, রাজু সরদার (৩১), ইসরাত খান (৪৮), মোহাম্মদ আলী শেখ (২১), ইলিয়াস শেখ (৫১), বাবুল রশিদ (৪১), শেখ রাসেল (৩৬)।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহসানুল কাদের ভূইয়া জানান, ভারতীয় ইমিগ্রেশন পুলিশ ৬জন বাংলাদেশীকে হস্তান্তর করেছে ।ইমিগ্রেশন পুলিশ কর্তৃক আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। #





সম্পর্কিত সংবাদ

  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
  • সুন্দরবনে ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার সুস্থ করেই তা আবার বনেই অবমুক্ত