বাংলাদেশ প্রসঙ্গে রাহুল গান্ধী
নিউজ ডেস্ক::বাংলাদেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে রাহুল গান্ধী এ কথা বলেন।
তার এই বক্তব্য কংগ্রেসের ভেরিফায়েড ফেসবুক ও এক্সের পেইজে পোস্ট করা হয়েছে। সেখানে রাহুল গান্ধী বলেছেন, বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক পুরাতন। আপনি সঠিক, আমার দাদি বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত।
আমি মনে করি বাংলাদেশের ‘উগ্রপন্থা’ নিয়ে বেশ উদ্বিগ্ন ভারত, এর সাথে আমাদের দলও কিছুটা উদ্বিগ্ন। যাইহোক, আমি বাংলাদেশের স্থিতিশীলতা ফিরে আসা নিয়ে আশাবাদী এবং আমরা বাংলাদেশের বর্তমান সরকার অথবা পরের যেকোনো সরকারের সাথে আমাদের সম্পর্ক ধরে রাখতে সক্ষম হবো।
আমরা এ বিষয়টি উত্থাপন করেছি, তারা এ বিষয়ে আমাদের সঙ্গে কথা বলেছে। আমরা যেকোনো সহিংসতার বিরুদ্ধে এবং আমরা তা প্রতিহত করতে চাই। বাংলাদেশ সরকারের দায়িত্ব হচ্ছে সহিংসতা যতদ্রুত সম্ভব বন্ধ করা। আমাদের দিক থেকে সরকারের উচিত সহিংসতা বন্ধে চাপ প্রয়োগ করা।
সূত্র:মানবজমিন ডেস্ক
সম্পর্কিত সংবাদ
“আপনি বিশ্বে মুগ্ধতা ছড়ান” — বেইজিং-এ ১৮তম গ্লোবাল চাইনিজ অ্যাওয়ার্ডস-এর সমাপ্তি
বেইজিং, চীন::– ১৪ আগস্ট ২০২৬ – গত ১২ই আগস্ট সন্ধ্যায় বেইজিং-এর ফিনিক্স সেন্টারে “ইউ ব্রিংবিস্তারিত…
মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, ৪৬০ বাংলাদেশি গ্রেপ্তার
আবাসিক এলাকা এবং বিদেশিদের বেশি উপস্থিতি রয়েছে, এমন সব স্থানে অভিযান চালিয়ে সহস্রাধিক প্রবাসীকে গ্রেপ্তারবিস্তারিত…


