আশরাফুল সভাপতি, রেজাউল ইসলাম সম্পাদক

ভূমিহীন আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার কর্মী সম্মেলন

স্টাফ রিপোর্টার :: ‘‘খাস জমির অধিকার ভূমিহীন জনতার, ভূমিদূস্য হঠাও ভূমিহীন বাঁচাও’’- এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক কমিটির উদ্যোগে দ্বিতীয় কর্মী সম্মেলন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধাবার বিকাল ৪ টায় কামালনগরস্থ সংগঠনের অস্থায়ী কর্যালয়ে ভূমিহীন নেতা আশরাফুল গাজীর সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। তিনি বলেন, অন্তবর্তী সরকারের উপদেষ্টার কাছে ভূমহীন হতদরিদ্র পরিবারের সদস্যদের পুর্নবাসন করার পাশাপাশি তাদের নামে সরকারি খাস জমি চিহ্নিতপূর্বক বরাদ্দের দাবি। এবং উপজেলা সেটেলমেন্ট, উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের শিরা-উপশিরায় দুর্নীতির বিষবাষ্প ঢুকে পড়েছে। সাধারণ নাগরিকদের পাশাপাশি ভূমিহীন পরিবারের সদস্যরা প্রতিনিয়ত তাদের দ্বারা হয়রানির শিকার হয়। তাদের রক্ষার্থে এখনই ঐ অফিসগুলোতে দুর্নীতির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা জরুরী। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন। বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার প্রাক্তন সহ-সভাপতি শিহাব উদ্দিন, যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন, প্রচার সম্পাদক সামছুর রহমান, সাংগঠনিক মুজিবর রহমান প্রমূখ। আলোচনা শেষে আশরাফুল আলী গাজীকে সভাপতি, রেজাউল ইসলামকে সাধারণ সম্পাদক ও মুজিবর রহমানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।






সম্পর্কিত সংবাদ

  • প্রচার ও মিডিয়া বিভাগের জনশক্তি ভাইদের সম্মােন ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • কালিগঞ্জে দুইটি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা
  • ঝাউডাঙ্গা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল
  • “জামায়াত হারেনি, বরং হারানো হয়েছে জামায়াতকে” – মুহাদ্দিস আব্দুল খালেক
  • পাটকেলঘাটার কুমিরায় গরুবোঝাই ভ্যান খাদে পড়ে নিহত ২
  • সাতক্ষীরাকে জুয়া ও মাদকমুক্ত করার দাবিতে ডিসি বরাবর ছাত্রদল নেতার খোলা চিঠি
  • কালিগঞ্জের নলতা শরীফে দেশের বৃহত্তম ইফতার মাহফিলের ১ম দিন
  • সাতক্ষীরায় জামায়াতের ৪টি আসনেই জয়ী দাঁড়িপাল্লা