কলারোয়ায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা ও সতর্কীকরণ
কামরুল হাসান।। কলারোয়া বাজারে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন সাতক্ষীরা অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর।
অভিযানে দ্রব্যমূল্যের তালিকা না থাকায় কলারোয়া বাজারের বিজয় ফল ভান্ডারে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রূপা কসমেটিকস এন্ড খেলনাঘরের মালিক আব্দুল খালেককে নিষিদ্ধ ও ভারতীয় পণ্য বিক্রি না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়। এদিকে আক্তার কসমেটিকস এ নিষিদ্ধ, মেয়াদোত্তীর্ণ ও ভারতীয় পণ্য রাখার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে মীনা বাজারে নিরাপদ খাদ্য অধিদপ্তরের নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়। অভিযান চলাকালে আনসার ব্যাটালিয়নের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।
সম্পর্কিত সংবাদ
কলারোয়া প্রেস ক্লাবের ইফতার মাহফিল
কামরুল হাসান।। কলারোয়া প্রেস ক্লাবের ইফতার মাহফিল শনিবার কলারোয়া আরএফসি রেস্তরাঁয় অনুষ্ঠিত হয়। কলারোয়া প্রেসবিস্তারিত…
রমজান মানুষকে অন্যায়-অবিচার থেকে বিরত রেখে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের শিক্ষা দেয়” — এমপি ইজ্জত উল্লাহ
কলারোয়া ব্যুরো সাতক্ষীরার কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের ধানদিয়ায় পবিত্র রমজান মাসের তাৎপর্য ও আল্লাহর জমিনেবিস্তারিত…


