আশাশুনি-সাতক্ষীরা সড়কে দুর্ঘটনায় আহত-৬

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।। আশাশুনি টু সাতক্ষীরা সড়কে এ্যাম্বুলেন্সের ধাক্কায় ইজিবাইক দুর্ঘটনা কবলিত হয়ে ৬ জন আহত হয়েছে। গুরুতর আহত ৪ জনকে সাতক্ষীরা হাসপাতালে নেয়া হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জন সেবা ক্লিনিকের এ্যাম্বুলেন্স আশাশুনি থেকে সাতক্ষীরায় যাচ্ছিল। বেলা ১ টার দিকে এ্যাম্বুলেন্সটি নওয়াপাড়া গ্রামে আঃ রবের বাড়ির কাছে পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি যাত্রীবাহি ইজিবাইককে ধাক্কা দেয়। এ্যাম্বুলেন্সের ধাক্কায় ইজিবাইকটি পাশে আঃ রবের বাড়ির ঘেরাবেড়া ভেঙ্গে পাশে ঢুকে যায়। দুর্ঘটনায় ইজিবাইকের চালকসহ ৫ যাত্রী আহত হয়। আহতদের দ্রুত হাসপাতালে নেয়া হয়।
বুধহাটা ক্লিনিকে চিকিৎসা নেওয়া খেজুরডাঙ্গা গ্রামের সুজিত কুমার বাছাড় জানান,তারা ৫ যাত্রী আহত হয়েছে। গুরুতর আহত ৪ জনকে সাতক্ষীরা পাঠানো হয়েছে। চালককেও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ইজিবাইকের অবস্থা খুবই নাজুক হয়ে গেছে।






সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
  • জমির ওপর দিয়ে যাওয়া নিয়ে বিরোধ: আশাশুনিতে শ্রমিকের ওপর হামলা
  • আশাশুনির বুধহাটায় মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলকে জরিমানা
  • আশাশুনিতে “তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ: আগামীর বাংলাদেশ গড়ার পথে যুব সমাজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
  • আশাশুনিতে সাবেক ইউপি চেয়ারম্যান,জামায়াত নেতা অধ্যাপক মাওঃ আব্দুল মান্নানের জানাজা সম্পন্ন
  • আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম
  • আশাশুনিতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার-২
  • আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমীর আঃ মান্নানের ইন্তেকাল