প্রধান উপদেষ্টার কাছে সংখ্যালঘু কমিশন গঠনের দাবি

নিউজ ডেস্ক :: সারা দেশে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও উপাসনালয়ে হামলার ঘটনা তদন্তে একটি ‘সংখ্যালঘু কমিশন’ গঠনের দাবি জানিয়েছে ‘সংখ্যালঘু অধিকার আন্দোলন’। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তির ওপর হামলার বিচার এবং তাদের সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিতসহ আট দফা দাবি পেশ করেন ছয় সদস্যের একটি প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টার কাছে এ দাবি জানান তারা।

দাবির প্রেক্ষিতে অধ্যাপক ড. ইউনূস তাদের আশ্বস্ত করেন, তার সরকার ধর্মীয় সংখ্যালঘুদের সদস্যসহ প্রতিটি নাগরিকের মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

এবার আমু ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দএবার আমু ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ
তিনি জানান, তার সরকার সংখ্যালঘুদের যে কোনো আক্রমণ এবং সহিংসতা থেকে সুরক্ষা দিতে ইতোমধ্যে কয়েকটি ব্যবস্থা নিয়েছে। পুলিশ বাহিনী আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ফিরে এসেছে এবং পরিস্থিতি সারা দেশে স্বাভাবিক হতে শুরু করেছে।

বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিকম ও আইসিটি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ উপস্থিত ছিলেন।

গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে দীর্ঘ ১৫ বছরের স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে সফল ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারী এই দুই উপদেষ্টাও ছাত্র-নেতৃত্বাধীন সংখালঘু অধিকার আন্দোলনকে আশ্বস্ত করেছেন যে, তারা সকল দাবি পূরণের সর্বোচ্চ চেষ্টা করবেন।



« (পূর্ববর্তী সংবাদ)



সম্পর্কিত সংবাদ

  • জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে
  • জুলাই অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার এদেশের মাটিতেই হবে : প্রধানমন্ত্রী
  • তোমাদেরকেই দেশের দায়িত্ব নিতে হবে: ক্ষুদে শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী
  • সংসদে অসুস্থ জামায়াত এমপি হাফেজ রবিউল বাশারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
  • আপত্তি সত্ত্বেও বিল পাস, ওয়াকআউট করল বিরোধী দল
  • জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল: জামায়াত আমির
  • খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান