জুন, ২০২৬

 

বজ্রপাতে নৌকা থেকে পড়ে চাকলায় এক জেলে নিখোঁজ

এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি উপজেলার প্রতাপনর ইউনিয়নের চাকলায় কপোতাক্ষ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে আরিফ হাসান (৩৫) নামে এক মৎস্যজীবি নৌকা থেক পড়ে নিখোঁজ হয়েছে। অন্যান্য মৎস্যজীবীদের সহযোগিতায় ডুবে যাওয়া নৌকা উদ্ধার হলেও আরিফের সন্ধান পাওয়া যায়নি। সোমবার (৮ জুন) আনুমানিক বিকাল ৫ টায় চাকলা গ্রামের কপোতাক্ষ নদীতে এ ঘটনা ঘটে। ইউপি সদস্য আব্দুর রউফ জানান,চাকলা গ্রামের মৃত্যু আব্দুল হাই সানার পুত্র আরিফ হোসেন প্রতিদিনের ন্যায় নদীতে নৌকায় মাছ ধরার কাজে নিয়োজিত ছিল। হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে মেঘের গর্জন ও হাল্কা বৃষ্টিপাত শুরু হয়। একপর্যায়ে আরিফ হোসেনের নৌকায় বজ্রপাতে আঘাত হানে।বিস্তারিত…


লেবাননে নিহত নাহিদুল ইসলাম কফিনবন্দি হয়ে নিজ বাড়িতে ফিরলেন

এস,এম মোস্তাফিজুর রহমান।।দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কফিনবন্দি হয়ে নিজ বাড়িতে ফিরলেন লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের প্রবাসী মোঃ নাহিদুল ইসলাম (২০)। রবিবার (৭ জুন) সকালে তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়। নাহিদুলের মরদেহ দেখে স্বজনদের বুকফাটা কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। শনিবার গভীর রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তার মরদেহ। সেখানে সরকারের পক্ষ থেকে নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। গত ১১ মে দক্ষিণ লেবাননের নাবাতিয়ে অঞ্চলের জিবদিন এলাকায় নিজ বাসভবনে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হন কাদাকাটি গ্রামের আব্দুল কাদেরের বড়বিস্তারিত…


সাতক্ষীরা শহরে এক নারীর অস্বাভাবিক মৃত্যু, গলিত লাশ উদ্ধার

ডেস্ক নিউজ :: অহিদা সুলতানা শিমু নামের এক বিধবা নারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে পুলিশ পুরাতন সাতক্ষীরার তার নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৃত অহিদা সুলতানা শিমু (৪০) পুরাতন সাতক্ষীরার মিয়ারাজ হোসেনের মেয়ে। মৃতের বড় বোন রাবেয়া সুলতানা জানান, তারা পাঁচ বোন ও এক ভাই। ২০০৭ সালে শহরের সুলতানপুরের সাংবাদিক আহসানের সঙ্গে ছোট বোন অহিদা সুলতানা শিমুর বিয়ে হয়। বিয়ের তিন মাস পর শিমুর স্বামী আহসান গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এরপর থেকে সে তার (রাবেয়া) কাছে নিজেরবিস্তারিত…