শুক্রবার, মার্চ ২০, ২০২৬

 

ঈদ মোবারক ওয়াস-সালাম

ঈদ মোবারক। সাতক্ষীরা নিউজ এর পক্ষ থেকে নিউজ সংশ্লিষ্ট সকলকে জানাই ঈদ মোবারক। ঈদের অনাবিল প্রশান্তি আর মমতা ছড়িয়ে যাক বিশ্ব মানবতার অন্তর থেকে অন্তরে। সত্যের আলোয় উদ্ভাসিত হোক হিংসা আর বর্বরতার ক্রোধে নিমজ্জিত অবিবেচক ব্যক্তিদের হৃদয়। খুনঝরা পিচ্ছিল জনপদ আবারও সুভাষিত হোক, বাসযোগ্য হোক নিষ্পাপ আদম সন্তানের পদচারণায়, এই কামনায়, ঈদ মোবারক। সম্পাদক। সাতক্ষীরা নিউজ।


ঈদের শুভেচ্ছা জানালেন শাকিব খান

দেশবাসীসহ প্রবাসীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। শুক্রবার (২০ মার্চ) এক পোস্টে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, ‘দেশ ও প্রবাসের সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক।’ শাকিব আরও লিখেছেন, ‘পবিত্র এই উৎসব আপনার এবং আপনার পরিবারকে আনন্দ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলুক, আমিন। ঈদ উপভোগ করুন পৃথিবীময় বাংলা ভাষাভাষীদের ঈদের জনপ্রিয় গান— ঈদ মোবারক।’ পোস্টে দেখা যায়, লাল পাঞ্জাবি পরিহিত একটি ছবি শেয়ার করেছেন এই অভিনেতা। শাকিবের স্ট্যাটাসের মন্তব্যের ঘরে অভিনেতাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অনুরাগীরা।


সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা সদর পৌরসভার ৭নং ওয়ার্ড ইটাগাছায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে শুক্রবার সকাল ১১ টায় ৩০০শ” প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় অনুষ্ঠানে মোঃ আতিকুজ্জামান সাহেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডাঃ আবুল কালাম বাবলা বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেব ও প্রধান উপদেষ্টা প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তৈয়েব হাসান সামছুজ্জামান,জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত, সাবেক ফিফা রেফারী ও রেফারী ইন্সট্রাক্টর, বাফুফে ও উপদেষ্টা প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ আইয়ুব হোসেন বিশিষ্ট ব্যবসায়ী ও উপদেষ্টা প্রদীপ্ত প্রতিবন্ধীবিস্তারিত…


শাওয়ালের চাঁদ দেখা গেছে, শনিবার পবিত্র ঈদুল ফিতর

বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার (২১ মার্চ) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইনের (কায়কোবাদ) সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাপ্ত চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে শনিবার ঈদ উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে, আমাদের কক্সবাজার প্রতিনিধি জানিয়েছেন, সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে সৈকতের লাবনী পয়েন্টে শাওয়াল মাসের চাঁদ দেখতে পান জেলা চাঁদ দেখা কমিটির সদস্যরা। এ সময় তারা বীচ ম্যানেজম্যান্ট কমিটির গোল ঘরে বৈঠকেবিস্তারিত…


সৌদির সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২০ গ্রামে ঈদ উদযাপন

নিজস্ব প্রতিনিধি :: সৌদি আরবের সাথে মিল রেখে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সাতক্ষীরায় ২০ গ্রামের মানুষ পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করেছে। শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় সাতক্ষীর সদর উপজেলার বাউকোলা পূর্বপাড়া জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মহব্বত আলী। ঈদের নামাজে সাতক্ষীরার ইসলামকাটি, গোয়ালচত্তর, ভাদড়া, ঘোনা, ভাড়–খালি, মিরগিডাঙ্গাসহ প্রায় ২৫ গ্রামের মানুষ অংশ গ্রহণ করেন। পুরুষ ও মহিলা সেখানে শতাধিক মানুষ নামাজ আদায় করেছেন। সাতক্ষীরা সদরের বাউকোলা, আখড়াখোলা, তলুইগাছা, কলারোয়ার সোনাবাড়িয়া, তালার ইসলামকাটি, খলিল নগর, পাইকগাছাসহ বিভিন্ন এলাকার মুসল্লিরা ঈদের নামাজে অংশ গ্রহন করেছেনবিস্তারিত…