শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

 

“রমজানের শিক্ষা বাস্তবায়নে সাম্য ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হবে” – কলারোয়ায় এমপি ইজ্জত উল্লাহ

কলারোয়া ব্যুরো :: সাতক্ষীরা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ (এমপি) বলেছেন, রমজান মাস আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। কুরআন নাজিলের এই পবিত্র মাসে একজন মুমিনের প্রধান দায়িত্ব হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনে নিজেকে উৎসর্গ করা এবং আর্তমানবতার সেবায় এগিয়ে আসা। তিনি সমাজে সাম্য, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় রমজানের শিক্ষাকে ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের আহ্বান জানান। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে কলারোয়া উপজেলার যুগীখালি ইউনিয়নের বামনখালি হাই স্কুল ফুটবল মাঠে ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসববিস্তারিত…


কলারোয়া সীমান্ত ২৩ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য উদ্ধার

কামরুল হাসান।। কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। শুক্রবার (১৩ মার্চ) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) প্রেসবিজ্ঞপ্তি মারফত জানায়, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ০৮ আরবি হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন উত্তর ভাদিয়ালি নামক স্থান হতে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ আটক করে। কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত মেইন পিলার ১৩/৩ এস এর ৬ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ভাদিয়ালি নামক স্থান হতে ৮০ হাজার টাকা মূল্যেরবিস্তারিত…


আশাশুনিতে পেশাজীবি বিভাগের দায়িত্বশীল বৈঠক

এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি উপজেলা পেশাজীবি বিভাগের মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০ টায় আশাশুনি আল আমীন ট্রাস্ট মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওঃ আব্দুর রশিদ মোড়লের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি ছিলেন জেলা পেশাজীবি বিভাগের সেক্রেটারী গাজী মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার। বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা বিভাগ সভাপতি মাওলানা আব্দুল বারী,আইসিটি বিভাগের প্রধান মাওঃ আল- মামুন,ভিডিএফ সভাপতি ডাক্তার আবু জাহাম,ডাঃ সোহরাফ হোসেন,আবু সুফিয়ান,আঃ সালামসহ ১১ ইউনিয়নের অন্যান্য দায়িত্বশীলগন।বিস্তারিত…


বড়খামার যুব কমিটি গঠন: সভাপতি মফিজুল, সম্পাদক রবিউল

প্রতিনিধি :: সাতক্ষীরা সদর উপজেলার ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বড়খামার গ্রামে ৬১ সদস্য বিশিষ্ট বড়খামার যুব কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদে বেলা ২টায় অনুষ্ঠিত এক সভায় উপস্থিত মুসল্লীদের পরামর্শে এ কমিটি গঠন করা হয়। সভাটি পরিচালনা করেন বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারি মাওলানা আনিছুর রহমান। নবগঠিত কমিটিতে মোঃ মফিজুল ইসলামকে (মহিদুল ইসলাম) সভাপতি এবং মোঃ রবিউল ইসলামকে সাধারণ সম্পাদক ও ইয়াছিন আলী কে ক্যাশিয়ার নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি: সুরমান হোসেন, মোঃ পলাশ হোসেন, মোঃ সাগর হোসেন, সহ-সাধারন সম্পাদক:বিস্তারিত…


সারা পৃথিবীর জন্য সিনেমা বানাবো : রায়হান রাফী

বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রের ধারায় বর্তমানে সবচেয়ে সফল নাম রায়হান রাফী। একের পর এক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়ে নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। তবে এবার কেবল দেশের গণ্ডিতে সীমাবদ্ধ থাকতে চান না এই নির্মাতা। তার স্বপ্ন এখন আকাশছোঁয়া নির্মাণ করতে চান আন্তর্জাতিক মানের চলচ্চিত্র। সম্প্রতি তার নতুন চলচ্চিত্র ‘প্রেশার কুকার’ নিয়ে কথা বলতে গিয়ে রাফী তার এই স্বপ্নের কথা জানান। তিনি বলেন, ‘আমি শুধু কমার্শিয়াল সিনেমা বানাতে এখানে আসিনি। আমার নাম হয়ে গেছে রায়হান রাফী কমার্শিয়াল ডিরেক্টর, কারণ আমি সাকসেসফুল সিনেমা দিয়েছি। কিন্তু আমার একটা ভিশন আছে আমি ইন্টারন্যাশনাল সিনেমা বানাতেবিস্তারিত…


টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তিতে ব্রিটেনের রাজাকে আমন্ত্রণ

আগামী বছর মেলবোর্নে টেস্ট ইতিহাসের ১৫০ বছর পূর্তি উদযাপনের জন্য গ্রেট ব্রিটেনের রাজা চার্লস এবং রাজপরিবারকে আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি ক্রিকেট বিশ্বের অনেক কিংবদন্তিকেও অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছে। ১৮৭৭ সালের ১৫ থেকে ১৯ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অনুষ্ঠিত হয়েছিল টেস্ট ক্রিকেটের প্রথম ম্যাচ। ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। আগামী বছর মেলবোর্নে টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি উদযাপন করা হবে। ২০২৭ সালের ১১-১৫ মার্চ এমসিজিতে দিবা-রাত্রির টেস্ট ম্যাচ খেলবে ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্টের দুই দল- অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ১৯৭৭ সালের শতবর্ষী টেস্টে অংশগ্রহণকারী অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডবিস্তারিত…


মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে তিনি দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসার বিস্তারিত খোঁজখবর নেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, গতকাল রাতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসার খোঁজ নেওয়ার পাশাপাশি মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন। একইসঙ্গে তিনি রোগীকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার যাবতীয় ব্যবস্থা করতে পররাষ্ট্রমন্ত্রীকে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। শায়রুল কবির খান আরও জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এমবিস্তারিত…


স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

ডেস্ক রিপোর্ট :: সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টার কিছু সময় আগে সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসে স্পিকার ও ডেপুটি স্পিকার পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের স্মরণ করেন। এ সময় তারা শ্রদ্ধা জানানো শেষে বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তিনি। জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু বলেন, সকালে স্পিকার ও ডেপুটি স্পিকারবিস্তারিত…


যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডেস্ক নিউজ :: যশোরের বাঘারপাড়া উপজেলায় দুই যানবাহনের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যা রাতে ঢাকা-মাগুরা মহাসড়কের ভাটার আমতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— মাগুরার শালিখা উপজেলার শতখালি গ্রামের কবির (৩০) এবং একই গ্রামের হানিফ (১৮)। এই ঘটনায় আশিক (২৫) নামে আরও একজন গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে একটি ‘লাটাহাম্বা’ (স্থানীয় যান) যোগে তারা তিনজন খাজুরা বাজার থেকে মাগুরার দিকে যাচ্ছিলেন। পথে ভাটার আমতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটিবিস্তারিত…


খানপুরে ঘরে ঢুকে হামলা ও ভাঙচুরের অভিযোগ, আহত ৩

ডেস্ক নিউজ :: সাতক্ষীরা সদর উপজেলার খানপুর (পশ্চিমপাড়া) এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে ঘরে ঢুকে হামলা, মারধর, ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। ভুক্তভোগী শামছুন নাহার (৬০) সাতক্ষীরা থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি খানপুর (পশ্চিমপাড়া) এলাকার শহিদুল ইসলামের স্ত্রী। অভিযোগে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে একই এলাকার নুরুজ্জামান (৫০), ওহিদুজ্জামান (৩০), কামরুজ্জামান (৪৭), ফাহিম হোসেন (১৯) ও আল মামুন হোসেনের (২৬) সঙ্গে তাদের বিরোধ চলছিল। এর জেরে গত ১১ মার্চ রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে অভিযুক্তরা লোহার শাবল, রামদা,বিস্তারিত…