মার্চ, ২০২৫
আত্মপ্রকাশ করলো জাতীয় নাগরিক পার্টি
নিউজ ডেস্ক :: নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করেছে। শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এক অনুষ্ঠানের মাধ্যমে দলটি আনুষ্ঠানিকভাবে সামনে আসে। অনুষ্ঠানস্থলেই দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমসহ শীর্ষ নেতাদের নাম ঘোষণা করা হয়। বিকাল সাড়ে ৪টার দিকে ধর্মগ্রন্থ কোরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে জাতীয় সংগীত গাওয়া হয়। জুলাই আন্দোলনে নিহতদের কয়েকজনের পরিবারের সদস্যরা, আহদের কয়েকজন, বিএনপি-জামায়াতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের বেশ কয়েকজন নেতা এই অনুষ্ঠানে যোগ দেন।বিস্তারিত…


