সোমবার, মার্চ ৩, ২০২৫
সৈয়দপুরে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: সারাদেশের মতো নীলফামারীর সৈয়দপুরেও গতকাল রবিবার (২ মার্চ) ৭ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সৈয়দপুর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে “তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে” শ্লোগানকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর- ই-আলম সিদ্দিকী। এতে স্বাগত বক্তব্য বলেন সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুল কুদ্দুস সরকার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন, জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মো. শামসুল আলম, সাংগঠনিক সম্পাদকবিস্তারিত…
দেবহাটায় নাইকেন কোম্পানী প্রতিনিধির সাথে সার ব্যবসায়ীদের মত বিনিময়
দেবহাটা প্রতিনিধি:: দেবহাটায় নাইকেন কেমিক্যাল ল্যাবরেটরি কোম্পানীর প্রতিনিধির সাথে সার ব্যবসায়ীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ মার্চ) বিকাল ৪টায় ভাষা সৈনিক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান সরদারের বাস ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নাইকেন কেমিক্যাল ল্যাবরেটরি কোম্পানীর নির্বাহী সহ-সভাপতি সুসুমু মিজুনো, নাইকেন কেমিক্যাল ল্যাবরেটরি কোম্পানীর নির্বাহী অফিসার ইয়োশিহিদে, ব্যবসায়ী আমিরুল হুদা রোজেন, আব্দুল মাজেদ, ভাষা সৈনিক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান সরদারের পুত্র সমাজ সেবক আবু রাহান তিতু, সার ব্যবসায়ী গৌতম মন্ডল, আজহারুল ইসলাম প্রমুখ। মতবিনিময় কালে নাইকেন কেমিক্যালবিস্তারিত…


