রবিবার, জানুয়ারি ১২, ২০২৫

 

কলারোয়ায় ৯ ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের আংশিক আহবায়ক কমিটি গঠন

কামরুল হাসান :: কলারোয়া উপজেলার ৯ টি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (১২ জানুয়ারি) উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুর রহমান রঞ্জু, সিনিয়র যুগ্ম আহবায়ক মুসা কালিমুল্লাহ কালিম ও যুগ্ম আহবায়ক আরিফুল আনম রিপন স্বাক্ষরিত ও অনুমোদিত ৯ টি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের কমিটি হলো: ১২ নং যুগিখালি  ইউনিয়নে আহবায়ক আসাদুজ্জামান, সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম রসুল শামীম, যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন সদস্য সচিব আবু সাঈদ। ১১ নং দেয়াড়া ইউনিয়নে আহবায়ক গোলাম হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক আশিকুজ্জামান রিকু, যুগ্ম আহবায়ক সোহেল রানা, সদস্য সচিব মফিজুলবিস্তারিত…


কলারোয়া পৌর যুবদলের  মতবিনিময় সভা

 নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরার কলারোয়ায় পৌর যুবদলের উদ্যোগে, মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  আজ (১২ই জানুয়ারি) রবিবার বিকাল সাড়ে ৫টায়  কলারোয়া মডেল হাইস্কুলের হল রুমে কলারোয়া পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও পৌর যুবদলের আহবায়ক আব্দুল মজিদের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বলেন, আমাদের নেতা প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশ মোতাবেক আগামী দিনে যে কোন পরিস্থিতিতে দলকে ঐক্যবদ্ধ রেখে বিএনপি কে বিজয়ী করতে হবে। বক্তব্য রাখেন,পৌর যুবদলের যুগ্ম-আবায়ক জিকো, মোস্তাফিজুর রহমান মোস্তাক,হাবিবুর রহমান টুটুল,আলতাফ হোসেন, সাইফুল, রেজাউল ইসলাম, আব্দুস সামাদ, বকুল হোসেন, আব্দুল ওহাব, আব্দুস সালাম, তিতুমীর হোসেনসহ  ওয়ার্ডেরবিস্তারিত…


শারীরিক সুস্থতার জন্য দোয়া চেয়েছেন সাংবাদিক এস.এম আব্দুল্লাহ

নিউজ ডেস্ক :: বাম পায়ের হাটুতে লিগামেন্ট ইনজুরির কারনে গত ৩১শে ডিসেম্বর’২০২৪ ইং তারিখে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (নিটোর) -এ ভর্তি হয়ে অপারেশন হন সাংবাদিক এস.এম আব্দুল্লাহ। তিনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী পায়ের অসুস্থতা নিয়ে বাড়িতে অবস্থান করছেন। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ। সম্পূর্ণ সুস্থতায় তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। সাংবাদিক এস.এম আব্দুল্লাহ সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদ ও ঝাউডাঙ্গা প্রেসক্লাবের একজন সক্রিয় সদস্য। তার এস.এম কম্পিউটার সেন্টার নামে ঝাউডাঙ্গা বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে। এছাড়াও তিনি জনতার বার্তা ডটকমের সম্পাদক, সাতক্ষীরা নিউজের প্রকাশক, নিউজ জোন বিডি, কুইক নিউজ ও সাপ্তাহিক মেহনতি কণ্ঠ (ই-পেপার)বিস্তারিত…


নতুন বাংলাদেশে আমরা কাদা ছোঁড়াছুড়ি না করি: আজহারী

 নিউজ ডেস্ক :: জনপ্রিয় ইসলামি স্কলার ড. মাওলানা মিজানুর রহমান আজহারী বলেছেন, এখন আমাদেরকে শুধরে নেয়ার সময় এসেছে। নতুন ভোরের বাংলাদেশে আমরা যেনো কাদা ছোঁড়াছুড়ি না করি। আমাদের শপথ নেয়ার সময় এসেছে। নিবন্ধিত প্রতিটি দলের শপথ নেয়া উচিত। আমরা আর কোনোদিন চাঁদাবাজি ও টেন্ডারবাজি করবো না। শনিবার (১১ জানুয়ারি) রাতে সিলেট এমসি কলেজ মাঠে আঞ্জুমানে খেদমতে কুরআন আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে বয়ান পেশ কালে তিনি এসব কথা বলেন। মিজানুর রহমান আজহারী বলেন, আমরা দেখেছি ক্ষমতার যখন পালা বদল হয় তখন এক সরকার যায়, আরেক সরকার আসে। তখন আমরা দুর্নীতির ফিরিস্তিবিস্তারিত…


শ্রীনগর থানা থেকে ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক  :: মুন্সিগঞ্জের শ্রীনগর থানা থেকে ছিনিয়ে নেওয়া যুবদল নেতা তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার পশ্চিম দেউলভোগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) আজাদ রহমান বিষয়টি  নিশ্চিত করেছেন। তরিকুল ইসলাম শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি উপজেলার দেউলভোগ গ্রামের আবদুল মান্না ব্যাপারীর ছেলে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তব্যে বাধা দেওয়ার অভিযোগে আজ সন্ধ্যায় প্রাথমিক সদস্যপদসহ তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। পরিদর্শক (তদন্ত) আজাদ রহমান বলেন,শুক্রবার আসামি তরিকুলকে থানা থেকে ছিনিয়ে নেওয়ার পর তরিকুলসহ অন্যান্যদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছিল। আজ রাত ৯টারবিস্তারিত…