বুধবার, নভেম্বর ২৭, ২০২৪
সাতক্ষীরায় জামায়াতের কেন্দ্রীয় আমীরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন
ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ফলে ৫ আগস্ট জাতি দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছে
নিজস্ব প্রতিনিধি :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমানের সাতক্ষীরায় আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখা। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৩০ নভেম্বর সাতক্ষীরা বালক বিদ্যালয় মাঠে দুপুর ২ টায় শুরু হবে জেলার কর্মী সমাবেশ। সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান। কর্মী সমাবেশ চলবে বিকাল ৪ টা পর্যন্ত। সমাবেশে লক্ষাধিক কর্মী অংশ নেবেন বলে তারা আশা করছেন। প্রধান অতিথি হিসেবে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার আমীরবিস্তারিত…
আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার
নিউজ ডেস্ক : চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। কোতোয়ালী থানার ওসি ফজলুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। আইনজীবী হত্যাকাণ্ডের মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করার তীব্র নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলাম
নিউজ ডেস্ক :: চট্টগ্রাম মহানগরীতে ২৬ নভেম্বর দুপুরে চট্টগ্রাম জজ আদালতের এপিপি তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২৬ নভেম্বর এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেন, “চট্টগ্রাম মহানগরীতে ২৬ নভেম্বর দুপুরে যে নৃশংস হত্যাকাÐ সংঘটিত হয়েছে তা অত্যন্ত জঘন্য এবং নিন্দনীয় অপরাধ। একটি গোষ্ঠী পতিত স্বৈরাচারের পক্ষ নিয়ে বাংলাদেশকে অস্থির করার জন্য ক্রমাগতভাবে দুরভিসন্ধি ও অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা উসকানিমূলক কর্মকাÐের মাধ্যমে বাংলাদেশকে অস্থির করে তুলতে চায়। দেশপ্রেমিক জনগণ তাদের দুরভিসন্ধির ব্যাপারে পরিপূর্ণ সচেতনবিস্তারিত…
সাতক্ষীরা সরকারি কলেজে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
মুহাম্মদ হাফিজ :: ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও নিহত শহীদের স্মরণে সাতক্ষীরা সরকারি কলেজে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৬ শে নভেম্বর (মঙ্গলবার) সকালে সাতক্ষীরা সরকারি কলেজের হলরুমে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভার আহবায়ক জনাব মোঃ মিয়ারাজ হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ জনাব প্রফেসর মোহাম্মদ মুস্তানছির বিল্লাহ ও শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মোঃ বদরুল মিল্লাত। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, ‘বিগত দিনে স্বাধীন চেতনায় বিশ্বাসীদেরবিস্তারিত…
ঝাউডাঙ্গায় জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
নিউজ ডেস্ক :: বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝাউডাঙ্গা ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বাদ মাগরিব ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির প্রফেসর ইকবাল হোসেন এর সভাপতিত্বে ও বায়তুলমাল সম্পাদক মুর্শিদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মী সম্মেলন সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক কর্মী ও সহযোগী সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ কর্মী সম্মেলনে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও আমেরিকান ইসলামিক সংগঠন মুনা এর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোঃ আনিসুর রহমান গাজী। প্রধান আলোচকের আলোচনা রাখেন ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেকবিস্তারিত…
শ্যামনগরে দুটি ইটভাটা বন্ধের নির্দেশনা দিলেন ইউএনও
শ্যামনগর প্রতিনিধি :: শ্যামনগরের জনবসতি এলাকায় অবৈধভাবে নির্মিত আশা ব্রিক্স ও মোস্তফা ব্রিক্স নামের দুটি ইটভাটা মালিককে ভাটাবন্দের নির্দেশনা দিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনি খাতুন। মঙ্গলবার বিকালে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে ভাটা দুটি পরিদর্শন শেষে তিনি এই নির্দেশনা প্রদান করেছেন বলে জানা গেছে। উপজেলার রামজীবনপুর এলাকার ঘন জনবসতি ও বিভিন্ন প্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে দীর্ঘদিন ধরে আলহাজ্ব আরব আলী ও এসএম মোস্তফা নামে দুই ব্যক্তি ইটভাটা পরিচালনা করে আসতেছেন। ওই এলাকার ইউপি সদস্য মোঃ রেজাউল করিম দোলনা বলেন, আমরা এলাকার সাধারণ মানুষেরা দীর্ঘদিন ধরে ভাটাবিস্তারিত…
স্বৈরাচারের অপচেষ্টা-উসকানিতে ধৈর্য ধরার আহ্বান জামায়াত আমিরে
নিউজ ডেস্ক :: চট্টগ্রামে জজ আদালতের এপিপি আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমান মঙ্গলবার রাতে এক বিবৃতিতে বলেন, চট্টগ্রামে যে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা অত্যন্ত জঘন্য এবং নিন্দনীয় অপরাধ। একটি গোষ্ঠী পতিত স্বৈরাচারের পক্ষ নিয়ে বাংলাদেশকে অস্থির করার জন্য ক্রমাগতভাবে দুরভিসন্ধি ও অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থির করে তুলতে চায়। দেশপ্রেমিক জনগণ তাদের দুরভিসন্ধির ব্যাপারে পরিপূর্ণ সচেতন ও ঐক্যবদ্ধ। তাদের অপচেষ্টা অতীতে যেমন ব্যর্থ হয়েছে, আগামীতেওবিস্তারিত…
পতিত স্বৈরাচার দেশ অস্থিতিশীল করার অপচেষ্টা করছে : ফখরুল
নিউজ ডেস্ক :: পতিত স্বৈরাচার পেছন থেকে আবারো দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে অভিযোগ করে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত দুইদিনে রাজধানীতে সহিংস ঘটনার প্রসঙ্গ টেনে গতকাল সন্ধ্যায় এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এ আহ্বান জানান। তিনি বলেন, আজকে দেশের চারদিকের অবস্থা দেখে অনেকে আতঙ্কিত হচ্ছেন, উদ্বিগ্ন হচ্ছেন। ‘আসলে আমাদের সেই শত্রুরা যারা সামনে থেকে চলে গেছে, এখন পেছনে থেকে তারা দেশকে আবার অস্থির করে তুলছে। আমাদের অত্যন্ত সজাগ থাকতে হবে। একটু ধৈর্য ধরতে হবে। মির্জা ফখরুল বলেন, এ অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে। কারণ এবিস্তারিত…
ব্যাটারদের ব্যর্থতায় হার বাংলাদেশের
নিউজ ডেস্ক :: ১৮১ রানে পিছিয়ে থাকার পরও ইনিংস ঘোষণা করেছিল মিরাজ বাহিনী। সেটির মাজেজা পাওয়া গেছে চতুর্থ দিনে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে। প্রথম ইনিংসে সেঞ্চুরির খুব কাছে যাওয়া মিকাইল লুইসকে দ্রুতই ফিরিয়ে শুরুটা করলেন তাসকিন। ওয়েস্ট ইন্ডিজের শেষ ব্যাটার হিসেবে কেমার রোচকেও ফিরিয়েছেন ডান হাতি এই পেসার। শুরু ও শেষের মাঝে তাসকিন নিয়েছেন আরো ৪ উইকেট। প্রথম ইনিংসে ২ উইকেট নেয়া পেসার তাসকিন নিয়েছেন ৬ উইকেট। টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেটের স্বাদ পাওয়া দিনটা পুরোপুরি তার হওয়ার কথা ছিল। তবে এমন স্বপ্ন ধুলোয় মিশিয়ে দিয়েছে বাংলাদেশের ব্যাটাররা। ওপেনারদেরবিস্তারিত…
চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতির জবাব দিলো বাংলাদেশ
নিউজ ডেস্ক :: চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারে উদ্বেগ জানিয়ে যে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, তার পাল্টা বিবৃতি দিয়ে বাংলাদেশ বলেছে, যেভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ একটি বিষয়, চিন্ময় দাসের গ্রেফতারের বিষয়টি নিয়ে কোনো কোনো মহল ভুলভাবে উপস্থাপন করছে, তাতে বাংলাদেশ হতাশা ও দুঃখ বোধ করছে। এ ধরনের ভিত্তিহীন বিবৃতি শুধুমাত্র ঘটনাটিকে ভুল ভাবেই তুলে ধরছে না, বরং প্রতিবেশী দু’দেশের মধ্যে যে বন্ধুত্ব এবং বোঝাপড়ার সম্পর্ক রয়েছে, তার মনোভাবের বিরোধী। মঙ্গলবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ গভীরভাবে বিশ্বাস করে, কোনোরকম ব্যত্যয় ছাড়াইবিস্তারিত…


