রবিবার, নভেম্বর ১০, ২০২৪

 

শপথ নিতে ডাক পেলেন যারা

নিউজ  ডেস্ক  ::  অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারে আরও ৫ জন যোগ দিতে পারেন। রোববার সন্ধ্যা ৭ টায় বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠান হতে পারে। মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নতুন যারা যুক্ত হচ্ছেন, তাদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন, অধ্যাপক মো. সায়েদুর রহমান, ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। রোববার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ হওয়ার কথা রয়েছে। এই চারজনের নতুন উপদেষ্টাবিস্তারিত…


প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বড় নিয়োগ, আবেদন করুন আজই

নিউজ  ডেস্ক  ::  প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (এমইএস) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে দুই ক্যাটাগরির পদে ১০ম গ্রেডে ১৯০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। ১. পদের নাম: উপসহকারী প্রকৌশলী বি/আর পদসংখ্যা: ১২৮ যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে চার বছর মেয়াদি সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০) ২. পদের নাম: উপসহকারী প্রকৌশলী ই/এম পদসংখ্যা: ৬২ যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে চার বছর মেয়াদি ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিকস বা মেকানিক্যাল বা পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। বেতনবিস্তারিত…


এমন সংস্কৃতি চাই না: বেবী নাজনীন

নিউজ  ডেস্ক  ::  সংগীতশিল্পী বেবী নাজনীন আট বছর পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। নেমেই কথা বলেন, উৎসুক জনতা এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে। বেবি নাজনীন শুরুতেই জুলাই আগস্টের আন্দোলনে নিহত সব শহিদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া অন্তর্বর্তী সরকারপ্রধান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আশাবাদী বলেও জানান। যাবতীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানান এই দেশ বরেণ্য সঙ্গীত তারকা। এ সময় সংবাদকর্মীদের অনুরোধে তার জনপ্রিয় গান, ‘কাল সারা রাত’ গানের দুইটি লাইন গেয়ে শোনান তিনি। বিমান বন্দরেবিস্তারিত…


রোহিতের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে বিদ্রুপের শিকার গাভাস্কার

নিউজ  ডেস্ক  ::  ক্রিকেটার রোহিত শর্মার পাশে দাঁড়াননি সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার। তবে ভারতীয় অধিনায়কের পাশে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চ। আর সেই পরিস্থিতিতে রোহিতের স্ত্রী রীতিকা সাজদে যে প্রতিক্রিয়া দিয়েছেন, তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। আনুশকা শর্মার পর রীতিকার রোষের মুখে পড়লেন সুনীল গাভাস্কার। সাবেক ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী আনুশকা যেমন খোলাখুলি গাভাস্কারের সমালোচনা করেছিলেন, সেই পথে হাঁটেননি বর্তমান ক্যাপ্টেন রোহিত শর্মার স্ত্রী রীতিকা সাজদে। বরং অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় অধিনায়কের খেলা নিয়ে অ্যারন ফিঞ্চকে স্যালুট জানিয়ে আখেরে গাভাসকারকেই রীতিকা বার্তা দিলেনবিস্তারিত…


সিনেটের পর প্রতিনিধি পরিষদেরও নিয়ন্ত্রণ নিতে যাচ্ছেন রিপাবলিকানরা

নিউজ  ডেস্ক  ::  মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে তার দলের নিয়ন্ত্রণে মার্কিন আইনসভার উচ্চকক্ষ সিনেট। এবার নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেওয়ারও খুব কাছাকাছি পৌঁছে গেছে দলটি। এডিসন রিসার্চের তথ্য অনুযায়ী, ৪৩৫ সদস্যের প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা ইতোমধ্যে ২১৩টি আসন জিতেছে। আর ডেমোক্র্যাটরা পেয়েছে ২০৫ আসন। প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিতে রিপাবলিকানদের আর পাঁচটি আসন দরকার।অন্যদিকে ডেমোক্র্যাটদের প্রয়োজন বাকি ১৭ আসনের মধ্যে অন্তত ১৩টি। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর সিনেট ও প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা আধিপত্য বিস্তার করতে পারলে ট্রাম্পের এজেন্ডাগুলো বাস্তবায়ন করা সহজ হবে। কর ও ব্যয় সংকোচন, জ্বালানিবিস্তারিত…


সালমান-শাহরুখ মুহূর্তেই জামিন করিয়ে দেবেন, তবু কেন আতঙ্কে রাখি?

নিউজ  ডেস্ক  :: বলিউডের খ্যাতনামাদের সঙ্গে পরিচয় থাকলেও তাদের কারও কাছ থেকে সাহায্য নিতে রাজি নন বলে জানিয়েছেন বলি আইটেম গার্ল ও অভিনেত্রী রাখি সাওয়ান্ত। আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, ২০২২ সালে আদিল খান দুরানির সঙ্গে নিকাহ করেছিলেন বলিউডের আইটেম গার্ল রাখি সাওয়ান্ত। সব রীতি মেনে সেই বিয়ে হয়েছিল। বেশ কয়েকবার বোরকা পরেও ক্যামেরার সামনে আসতে দেখা যায় এ আইটেম গার্লকে। নিজের নামও বদলে রেখেছিলেন ফাতিমা। কিন্তু মাস কয়েক পরেই সেই সম্পর্কে চিড় ধরে যায়। ২০২৩ সালে আদিলের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা ও প্রতারণার অভিযোগ আনেন রাখি। এমনকি রাখির নগ্ন ছবি নাকিবিস্তারিত…


গুলিস্তানে ‘জয় বাংলা’ স্লোগান, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

নিউজ ডেস্ক :: শহীদ নূর হোসেন দিবস উপলক্ষ্যে গুলিস্তানে আওয়ামী লীগের লীগের কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগান ও শেখ হাসিনা দেশে আবারও ফিরে আসবেন বলায় গণপিটুনি দিয়ে এক ব্যক্তিকে পুলিশকে সোপর্দ করেছে ছাত্র-জনতা।   রোববার (১০ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে ২৩ বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কার্যালয়ের ওই ব্যক্তি এসে স্লোগান দিলে তাকে গণপিটুনি দেওয়া হয়। পরে পুলিশের হাতে সোপর্দ করে ছাত্র জনতা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের কর্মী সন্দেহে গুলিস্তানে কয়েকজনকে মারধরের পর পুলিশে দিয়েছেন ছাত্র-জনতা। ৬ জনের বেশি এই মারধরের শিকার হয়েছেন বলে জানা গেছে। তারা জানান,বিস্তারিত…


কানাডায় যাবার কথা ভাবছে যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীরা

ইমা এলিস/বাংলা প্রেস, নিউ ইয়র্ক: ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পু্ননির্বাচিত হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন যুক্তরাষ্ট্রের অনেক অবৈধ অভিবাসী। কানাডায় যাবার কথা ভাবছেন যুক্তরাষ্ট্রের অবৈধ তারা। হাজার হাজার অবৈধ অভিবাসী কানাডায় প্রবেশ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৃহত্তম অভিবাসী প্রত্যাবাসন নিশ্চিত করবেন তিনি। এভাবেই অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। অভিবাসীরা আশঙ্কা করছেন, যেকোনো সময় তাদের বের করে দিতে পারে ট্রাম্প প্রশাসন। এমন ভয় থেকেই যুক্তরাষ্ট্র থেকে হাজার হাজার অভিবাসী কানাডায় প্রবেশ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে এমন ধারণা থেকে কানাডার পুলিশও ইতিমধ্যেবিস্তারিত…


সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন

নিউজ  ডেস্ক  ::  রাজধানীসহ সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৯১ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে। রোববার (১০ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ। এরপর থেকে দলটি প্রকাশ্যে কোনও কর্মসূচি পালন করছে না। তবে নূর হোসেন দিবস উপলক্ষে আজ বিকেল ৩টায় গুলিস্তানের জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে দলটি। তাদের ফেসবুক পেজে পোস্ট দিয়ে এ কর্মসূচি ঘোষণা করা হয়। তবে গণহত্যাকারী বা নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী কঠোরবিস্তারিত…