শনিবার, নভেম্বর ৯, ২০২৪

 

যুক্তরাষ্ট্রজুড়ে কৃষ্ণাঙ্গদের বর্ণবাদী বার্তা, তদন্তে এফবিআই

নিউজ  ডেস্ক  :: আন্তর্জাতিক ::  যুক্তরাষ্ট্রজুড়ে কৃষ্ণাঙ্গদের বর্ণবাদী বার্তা পাঠানোর ঘটনায় তদন্ত শুরু করেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। ধারণা করা হচ্ছে, নির্বাচনের পরের দিন বুধবার থেকে কৃষ্ণাঙ্গ নাগরিকদের ব্যক্তিগত ফোন নম্বরে এসব বর্ণবাদী বার্তা পাঠানো শুরু হয়েছে। খবর বিবিসির।আলাবামা, উত্তর ক্যারোলিনা, ভার্জিনিয়া, নিউইয়র্ক এবং পেনসিলভানিয়াসহ অঙ্গরাজ্যগুলোর স্কুল ও কলেজের ছাত্রসহ কৃষ্ণাঙ্গ মানুষরা এসব বার্তা পেয়েছেন। এফবিআই বলছে, সারা দেশের ব্যক্তিদের কাছে প্রেরিত আপত্তিকর এবং বর্ণবাদী বার্তা সম্পর্কে তারা সজাগ রয়েছেন এবং ঘটনা তদন্তে বিচার বিভাগ ও অন্যান্য ফেডারেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন। মার্কিন নির্বাচনের পরের দিন বুধবার (৬ নভেম্বর)বিস্তারিত…


খাজরায় দু’বছর ফলেনি আমন ধান, জলাবদ্ধতায় দিশেহারা কৃষকরা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৭টি বিলে গত দুই বছরে আমন ধানের ফসল ঘরে তুলতে পারেনি চাষীরা। বিলসমূহের একমাত্র ফসল হিসেবে চাষ হওয়া আমন ধানেরর ফসল ফলাতে না পেরে কৃষকদের মাথায় হাত উঠে গেছে। বিগত দু’বছরে বিল সমূহে পানি নিঃষ্কাশন ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় জলাবদ্ধতার কারনে বিলের ধান চাষের জমিসহ বাড়ি ঘরে পানি উঠে যাওয়ায় জনদুর্ভোগ পোহাতে হয়েছে। ফলে জমির মালিকগণ তাদের বছরের চাউলের চাহিদা পুরনের একমাত্র উপায় আমান ধান না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে। এছাড়া গো খাদ্য হিসাবে বিচালির সংকট দেখা দিয়েছে। ফটিকখালীবিস্তারিত…


আশাশুনি রিপোর্টার্স ক্লাবের  জরুরি সভা অনুষ্ঠিত 

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :: আশাশুনি রিপোর্টার্স ক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) দুপুর ১২ টায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চলের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিএম আলাউদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি এম এম সাহেব আলী, সাংগঠনিক সম্পাদক লিংকন আসলাম, সদস্য মাহবুবুল হাসনাইন টুটুল প্রমুখ। আগামী ৪ ডিসেম্বর ক্লাবের ১০ম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী পালন এবং মো: আরিফুল ইসলাম, মো: মোস্তাফিজুর রহমান (জুনিয়র) ও ইয়াছিন আরাফাত পিন্টুকে তাদের ব্যক্তিগত কারনে ক্লাবের সদস্য পদ থেকে অব্যহতি প্রদানবিস্তারিত…


আশাশুনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল শিক্ষা বৈঠক

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: বাংলাদেশ  শ্রমিক কল্যাণ ফেডারেশন আশাশুনি ইউনিট সভাপতি ও ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) সকাল ১০ টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি প্রভাষক শাহজাহান আলীর সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা ফেডারেশনের সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী। উপজেলা সহ-সভাপতি মাসুম বিল্লাহ খান ও সেক্রেটারী বোরহান উদ্দীনের সঞ্চালনায় বৈঠকে বিশেষ অতিথি ছিলেন, জেলা সেক্রেটারী অধ্যাপক আব্দুল জলিল, জেলা উপদেষ্টা অধ্যাপক আব্দুস সবুর, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কার ছিদ্দিক, উপজেলা উপদেষ্টা আবু মুছা তারিকুজ্জামান তুষার ওবিস্তারিত…


বিএনপি সভাপতির নাম ভাঙ্গিয়ে হিন্দু স¤প্রদায়ের বাড়ি ঘর লুটপাট অগ্নিসংযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি :: পাইকগাছায় উপজেলা বিএনপি সভাপতি ডাঃ আব্দুল মজিদ, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পির নাম ভাঙ্গিয়ে লতা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবু মুছা হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘর লুটপাট, চাঁদাবাজি ও অগ্নিসংযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন হয়েছে। শনিবার দুপুর ২টায় লতা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইব্রাহীম গাজী সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য বলেন, আমি ছাত্রজীবন থেকে বিএনপির আদর্শ ধারণ করে বিএনপির রাজনীতির সাথে সক্রিয় অংশগ্রহণ করে আসছি। কপিলমুনি কলেজ ছাত্রদলের সভাপতি। ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনবিস্তারিত…


ঝাউডাঙ্গা প্রেস ক্লাবের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহবান জানালেন বক্তাগণ

এস.এম আব্দুল্লাহ :: ঝাউডাঙ্গা প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয় উদ্বোধণী অনুষ্ঠানে বক্তাগণ বলেছেন, ঝাউডাঙ্গাতে আবারো প্রেস ক্লাবের কাজ শুরু হওয়ায় আমরা আনন্দিত। আমরা চাই প্রেস ক্লাব সবসময় ঐক্যবদ্ধ থাকবে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবে। শনিবার (৯ নভেম্বর) বিকালে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা প্রেস ক্লাবের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। প্রেস ক্লাবের আহবায়ক একরামুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, ঝাউডাঙ্গা সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ ইকবাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী জামাল নাছের ডিউক, আলতাফ হোসেন, মাওলানা মহিদুল ইসলাম, মাস্টার ওয়ালিয়ারবিস্তারিত…


কাকডাঙ্গা সীমান্ত থেকে স্বর্ণের বারসহ যুবক আটক

আরিফ হোসেন রনি :: কাকডাঙ্গা সীমান্ত থেকে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ এক যুবককে আটক আটক করা হয়েছে। আজ শনিবার (৯ নভেম্বর) সকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তের গোলচত্বর বাজার এলাকা থেকে রাশেদুল ইসলাম (২৪) নামের এক যুবককে আটক করা হয়। আটক রাশেদুল ইসলাম সাতক্ষীরার কেড়াগাছি গ্রামের মো. আনিছ জামানের ছেলে। বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিজিপির নায়েক হরমুজের নেতৃত্বে একটি দল গোলচত্বর বাজার এলাকায় অবস্থান নেয়। এসময় ভ্যানযোগে সীমান্ত এলাকায় গমনকালে মো. রাশেদুল ইসলাম নামে এক যুবককে আটকবিস্তারিত…


আসিফ নজরুলকে হেনস্থাকারী কাউকে ছাড়া হবে না: প্রিন্স মাহমুদ

নিউজ  ডেস্ক  :: সুইজারল্যান্ডে আসিফ নজরুলকে হেনস্থাকারী কাউকে ছাড়া হবে না বলে জানিয়েছেন জনপ্রিয় সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ। এক ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন। একই কথা বলেছেন আরেক গীতিকার লতিফুল ইসলাম শিবলী। প্রিন্স মাহমুদ বলেন,।  আসিফ নজরুল ভাইকে এয়ারপোর্টে হেনস্তাকারী কাউকে ছাড়া হবে না । প্রবাসীরা যারা সুইজারল্যান্ডে আছেন এদেরকে খুঁজে বের করেন। এদের নাম ঠিকানা পরিচয় প্রকাশ করেন। বাংলাদেশে কোথায় এই গণহত্যাকারীর দোসরেরা থাকেন ঠিকানা বের করেন। তিনি বলেন,  আসিফ ভাই চাইলে আগের আওয়ামী ফ্যাসিস্ট মতো দেশের টাকা লুটপাট করে ১০০জনের লট বহর নিয়ে বিদেশে সফর করতে পারতেন,বিস্তারিত…


সম্প্রীতির দেশ গঠন করতে সেনাবাহিনী প্রধানের আহ্বান

নিউজ ডেস্ক :: শুক্রবার (৮ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের উদ্যোগে আয়োজিত শুভ কঠিন চীবর দান ও জাতীয় বৌদ্ধধর্মীয় মহাসম্মেলন-২০২৪ উপলক্ষ্যে আজ ঢাকার মেরুল বাড্ডায় অবস্থিত আন্তর্জাতিক বৌদ্ধ বিহার পরিদর্শন করেন। সেনাবাহিনী প্রধান সবাইকে শুভ কঠিন চীবর দান উপলক্ষ্যে আন্তরিক অভিনন্দন জানান। সেইসঙ্গে পার্বত্য জেলাসহ বাংলাদেশের বিভিন্ন স্থান হতে আগত সবাইকে ধন্যবাদ জানান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে প্রতিটি ধর্মের নিজ নিজ উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সেনাবাহিনী প্রয়োজনীয় সব কার্যক্রমবিস্তারিত…