বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪
মাদক বিরোধী অভিযানে ইয়াবা আটক
নিউজ ডেস্ক :: সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর গাজীপুর ও তলুইগাছা বিওপি’র বিশেষ আভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২০০০ (দুই হাজার) পিস ভারতীয় ইয়াবা আটক করেছে। বুধবার (৩০ অক্টোবর) বেলা ১২ টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়ন(৩৩ বিজিবি) অধিনায়ক লে: কর্ণেল মো: আশরাফুল হক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজীপুর ও তলুইগাছা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে ভারত হতে বাংলাদেশে মাদকদ্রব্য পাচার করবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর আভিযানিক দল সীমান্ত পিলার ৫/৬ এস হতে ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গাজীপুর নামক স্হান এবং ১২/৬-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরেবিস্তারিত…
ধেয়ে আসছে সুপার টাইফুন কং-রে
নিউজ ডেস্ক :: গেল মাসের শেষের দিকে তাইওয়ানে তাণ্ডব চালিয়েছে শক্তিশালী টাইফুন ‘ক্রাথন’। এবার এ অঞ্চলের দিকে ধেয়ে আসছে নতুন সুপার টাইফুন কং-রে। ৩০০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে এ টাইফুন। বুধবার (৩০ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যমে সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কং-রে এখন তাইওয়ানের দিকে ৩০০ কিলোমিটার গতিবেগে আগাচ্ছে। এর ফলে গোটা দ্বীপ লণ্ডভণ্ড হয়ে যেতে পারে। এর আগে এটি ফিলিপাইনে আঘাত হেনেছে। এরপর প্রলংকরী আকারে রূপ নিয়েছে। মার্কিন নৌবাহিনীর যৌথ টাইফুন সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, প্রায় ৩০০ কিলোমিটার বেগে এটিয়ে এগিয়ে যাচ্ছে।বিস্তারিত…
আবারো সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নিউজ ডেস্ক :: ২০২২ সালে স্বাগতিক নেপালকে হারিয়েই বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব পেয়েছিল। আবারও সেই একই প্রতিপক্ষ এবং একই ভেন্যুতে সাবিনা খাতুনের দল সাফ চ্যাম্পিয়নশিপের টানা দ্বিতীয় শিরোপা জিতলো। দশরথ স্টেডিয়ামে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দিয়ে সাফের ফাইনালে তারা নেপালকে ২-১ গোলে হারিয়েছে। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ-নেপালের প্রথমার্ধ ছিল গোলশূন্য। গোলের জন্য মরিয়া দুই দলই বিরতির পর আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমিয়ে তোলে। তারই ধারাবাহিকতায় ৫১তম মিনিটে বাংলাদেশের হয়ে লিড নেন মনিকা চাকমা। সংঘবদ্ধ আক্রমণে তহুরা-সাবিনা খাতুন বল দেওয়া-নেওয়া করছিলেন বক্সের সামনে। জটলার মধ্যে বল পান মনিকা। সেখানবিস্তারিত…


