বুধবার, অক্টোবর ১৬, ২০২৪
ফোন হ্যাং? সমাধানে ৫ টিপস
নিউজ ডেস্ক :: আমাদের জীবন অনেক বেশি নির্ভরশীল স্মার্টফোনের ওপর। স্মার্টফোন অনেক সময় হ্যাং হয়ে যায়। এর কারণে সমস্যায় পড়তে হয়। কোনো কারণে স্মার্টফোন যদি বারবার হ্যাং হয় তাহলে বিচলিত না হয়ে যে কাজগুলো করে ফোন ঠিক করবেন জেনে নিন। ফোন রিস্টার্ট করুন : ফোন হ্যাং হলে প্রথম পদক্ষেপ হিসেবে ফোনটি বন্ধ করে আবার চালু করুন। ফোনের সাময়িক সমস্যাগুলো মিটিয়ে দিতে পারে। অ্যাপ ক্যাশ ক্লিয়ার : ফোনের বিভিন্ন অ্যাপের ক্যাশ জমে গেলে হ্যাং করার প্রবণতা বাড়ে। ক্যাশ ক্লিয়ার করতে : Settings > Apps > [Specific App] > Storage > Clearবিস্তারিত…
শিগগিরই এমিরেটস বহরে যুক্ত হচ্ছে এয়ারবাস এ৩৫০
নিউজ ডেস্ক :: খুব শিগগিরই এমিরেটস বহরে যুক্ত হতে যাচ্ছে সর্বাধুনিক এয়ারবাস এ৩৫০। উড়োজাহাজগুলো পরিচালনা করার জন্য প্রয়োজনীয় পাইলট ও কেবিন ক্রু প্রশিক্ষণের কাজ শুরু করেছে এয়ারলাইনটি। এজন্য প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম বাবদ ব্যয় হচ্ছে ৪৮ মিলিয়ন মার্কিন ডলার। প্রশিক্ষণ সরঞ্জামগুলোর মধ্যে থাকছে পাইলট সাপোর্ট সিস্টেমসহ (পিএসএস) তিনটি ফুল ফ্লাইট সিম্যুলেটর, একটি ফিক্সড বেইজড ট্রেইনিং ডিভাইস, একটি কেবিন ইমার্জেন্সি ইভাক্যুশন ট্রেইনার এবং একটি ডোর ট্রেইনার। প্রশিক্ষণের সর্বোচ্চ কার্যকারিতা নিশ্চিত করতে এমিরেটস নিজের উদ্যোগে নিজস্ব স্থাপনায় পিএসএসগুলো তৈরি করেছে। প্রশিক্ষণ সেশনগুলোতে যথাসম্ভব বাস্তব অভিজ্ঞতা প্রদানে ফ্লাইট ডেকের অনুকৃতির সঙ্গে অডিও-ভিজুয়াল সিস্টেম ব্যবহৃতবিস্তারিত…
ফিলিস্তিনের জন্য দোয়া-ভালোবাসা অব্যাহত থাকবে: জামায়াত আমির
নিউজ ডেস্ক :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের দল-মত-নির্বিশেষে সকল মানুষের সমর্থন রয়েছে। ফিলিস্তিনের জন্য আমাদের দোয়া, ভালোবাসা, সহযোগিতা, সমর্থন রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আজ বুধবার বিকেলে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ সালেহ ওয়াই রামাদান তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, সারা বিশ্বের মুসলিম দেশের মতো ফিলিস্তিনের সঙ্গে আমাদের চিরদিনের আন্তরিক সম্পর্ক বিদ্যমান এবং এ সম্পর্ক সামনে অটুট থাকবে। বহু দিন ধরে এবং এই মুহূর্তে ফিলিস্তিন একটি নির্যাতিত দেশ। তাদের ওপর অমানবিক নির্যাতন চলছে। দিনের পরবিস্তারিত…
‘শেখ মুজিবকে জাতির পিতা মনে করলে ভাস্কর্য ভাঙত না’
নিউজ ডেস্ক :: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বতীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড একাউন্টে এক পোস্টের মাধ্যমে এ মন্তব্য করেন তিনি। ওই পোস্টে তিনি লিখেন, ‘একটি দেশের জাতির পিতা কে হবে সেটা নির্ধারণ করবে সেই দেশের জনগণ, কোনো ফ্যাসিস্ট রাজনৈতিক দল না। শেখ মুজিবুর রহমানকে যদি দেশের মানুষ জাতির পিতা মনে করতো তাহলে ৫ই আগস্ট বিপ্লবী ছাত্র-জনতা তার ভাস্কর্য ভেঙে ফেলতো না। শেখ মুজিব জাতির পিতা নয়, আওয়ামী ফ্যাসিজম প্রতিষ্ঠার অন্যতম প্রতীকী মাধ্যম।’এরবিস্তারিত…
খুলনা-৬ সাবেক এমপি রশীদুজ্জামান মোড়ল গ্রেফতার
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :: সহিংসতা ও বিস্ফোরক দ্রব্যের ৩ মামলায় এজাহারভুক্ত আসামি খুলনা ৬ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামানকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (১৬ অক্টোবর) ভোর রাতে পটুয়াখালী জেলার মহিপুর এলাকা হতে র্যাব ৬ ও র্যাব ৮ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করেছে। বুধবার সকালে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সহিংসতা ও বিস্ফোরক দ্রব্যের ৩ মামলায় এজাহারভুক্ত আসামি খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান মোড়লকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার ভোরে পটুয়াখালী জেলার মহিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করাবিস্তারিত…
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তুরস্ক
নিউজ ডেস্ক :: তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার স্থানীয় সময় সকালের দিকে এ ভূকম্পন অনুভূত হয়। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) জানিয়েছে, ভূমিকম্পটি স্থানীয় সময় সকাল ১০টা ৪৬ মিনিটে মালটিয়া রাজ্যে অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল মালটিয়া শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার পূর্বের কালে জেলায়। এএফএডি আরও জানিয়েছে, তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আমাদের দল সতর্ক আছে এবং ফিল্ড স্ক্যানিং অপারেশন চলছে।এছাড়া সিরিয়ার হাসকাহ, দেইর আল-জোর এবং আলেপ্পো প্রদেশেও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে। বিস্তারিত…
ঢাবি ক্যাম্পাসে হেঁটে হেঁটে গ্রাফিতি দেখলেন ড. ইউনূস
নিউজ ডেস্ক :: জুলাই ও আগস্টে ছাত্র নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানের সময় তরুণ বিপ্লবীদের আঁকা গ্রাফিতি দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার ফেসবুক আইডিতে এক পোস্টে বিষয়টি জানানো হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম প্রমুখ। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। এ সরকার এমন একটা সময়েবিস্তারিত…
ভারতের বক্তব্য গভীর মাস্টারপ্ল্যানের অংশ: রিজভী
নিউজ ডেস্ক :: বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য শুধু অনভিপ্রেত নয়, একটি গভীর মাস্টারপ্ল্যানের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র চক্রান্ত চলছে অভিযোগ করে তিনি বলেন, চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু থেমে নেই।অনেক ষড়যন্ত্র-চক্রান্ত চলছে।এইবারের দুর্গাপূজায় কোথাও কি অশান্তি হয়েছে? কোন অশান্তি হয়নি। এখানে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন পূজা মণ্ডপ পাহারা দিয়েছে। এমনকি আমাদের দেশের মাওলানা, যারা হুজুর তারা পর্যন্ত পূজা মণ্ডপ পাহারা দিয়েছে। এই দেশে হিন্দু-মুসলমান যুগ যুগ ধরে তাদের নিজ নিজ ধর্মবিস্তারিত…
সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে ডিম ব্যবসায়ীরা
নিউজ ডেস্ক :: গত দুই দিন আড়ত বন্ধ থাকার পর রাজধানীর তেজগাঁও পাইকারি বাজারে স্বাভাবিক হতে শুরু করেছে ডিমের সরবরাহ। তবে সরকার খুচরা দর ১১ টাকা ৮৭ পয়সা বেঁধে দেয়া হলেও পাইকারিতেই প্রায় দেড় টাকা বেশি দরে বিক্রি করা হচ্ছে। রাজধানীর তেজগাঁও পাইকারি বাজারে হাহাকার থাকলেও মঙ্গলবার (১৫ অক্টোবর) দিবাগত মধ্যরাত থেকেই আসতে শুরু করে সারিসারি ডিমভর্তি ট্রাক। তবে উৎপাদক থেকে ডিম পাইকারি পর্যায়ে আসতেই বেশ কয়েকবার হাত বদল হচ্ছে। আর এভাবেই প্রতিটি স্তরে অস্বাভাবিক হারে বাড়ছে ডিমের দাম। উৎপাদক এবং পাইকারি ব্যবসায়ীদের সাথে আলোচনা করে ডিমের বাজার দর নিয়ন্ত্রণেবিস্তারিত…
পুতিনের সঙ্গে যোগাযোগ রক্ষা নিয়ে যা বললেন ট্রাম্প
নিউজ ডেস্ক :: আন্তর্জাতিক ডেস্ক :: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান রিপাবলিকান মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা ছাড়ার পর থেকে রুশ রাষ্ট্রপ্রধানের সঙ্গে তিনি অন্তত সাতবার ফোনে কথা বলেছেন। এমনকি এই বছরও তাদের মধ্যে ফোনে কথা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিখ্যাত সাংবাদিক বব উডওয়ার্ডের নতুন বই ‘ওয়ার’-এ এমন দাবি করা হয়। তবে এমন খবরের বিষয়টি কৌশলে এড়িয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘যদি করে থাকি, তবে এটা বুদ্ধিমত্তার পরিচয়।’মঙ্গলবার একটি সাক্ষাৎকার অনুষ্ঠানে ব্লুমবার্গের প্রধান সম্পাদক জন মিকলথোয়াইট সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকেবিস্তারিত…


