মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪
আশাশুনিতে সাপের কামড়ে যুবকের মৃত্যু
নিউজ ডেস্ক :: সাতক্ষীরার আশাশুনিতে সাপের কামড়ে মনজিত মণ্ডল (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বড়দল গ্রামের বাশিরাম মন্ডলের ছেলে। ওই যুবকের স্বজন পবিত্র রায় বলেন, সোমবার রাত ২টার দিকে একটি বিষাক্ত সাপ মনজিত মন্ডলকে কামড় দেয়। এরপর পরিবারের লোকজন স্থানীয়ভাবে গ্রাম্য চিকিৎসক দেখান। অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাতক্ষীরা আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, এমন সংবাদ পাওয়া যায়নি এবং মৃতের পরিবারের থেকে এখানো থানায় কোনো তথ্য জানানো হয়নি।
সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা :: “আগামী প্রজন্মকে সক্ষম করি, দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এ প্রতিপাদ্য কে সামনে নিয়ে সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০২৪ পালিত হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে ও সাতক্ষীরা দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়’র সার্বিক ব্যবস্থাপনায় এ আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়। সাতক্ষীরা জেলা প্রসাশক মোস্তাক আহমেদ’র সভাপতিত্বে কালেক্টর চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক পরিদক্ষিণ শেষ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. সরোয়ার হোসেন’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেনবিস্তারিত…


