বৃহস্পতিবার, আগস্ট ২৯, ২০২৪
কেন্দ্রীয় ব্যাংকের দখল নিয়ে বিবাদ লিবিয়ার…
নিউজ ডেস্ক :: আন্তজার্তিক ডেস্ক::লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে মাঝে-মধ্যেই সহিংস প্রতিযোগিতা হয়। এ নিয়ে উত্তেজনা আছে। তাতে দেশটির অর্থনীতি আরও ক্ষতিগ্রস্ত হয়। এ অবস্থায় লিবিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস বলেছে, কূটনৈতিক উপায়েই শুধু এই ব্যাংক নিয়ে সমস্যার সমাধান হতে পারে। জাতিসংঘ সমর্থিত উদ্যোগে সেখানে বিবদমান গ্রুপগুলোকে নিয়ে জরুরি মিটিং আহ্বান করা হয়েছে। এর প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে ওই মন্তব্য করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রিচার্ড নরল্যান্ডের নেতৃত্বে দূতাবাস সব পক্ষকে জাতিসংঘের আহ্বানে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, কেন্দ্রীয় ব্যাংকের প্রশাসনিক ব্যবস্থা নিয়ে প্রতিযোগিতারবিস্তারিত…
মুশফিকের টেস্ট র্যাঙ্কিংয়ে বড় লাফ ….
ডেস্ক নিউজ ::পাকিস্তানের বিপক্ষে ২৫শে আগস্ট প্রথমবার টেস্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ। এই জয়ে ব্যাট হাতে সবচেয়ে বেশি অবদান রাখেন মুশফিকুর রহীম। ম্যাচ সেরার পুরস্কারও ওঠে তার হাতে। এবার র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে ফিরে এসেছেন এই অভিজ্ঞ ব্যাটার। উন্নতি হয়েছে লিটন কুমার দাস ও বল হাতে দারুণ পারফর্ম করা হাসান মাহমুদেরও। গতকাল পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি। টেস্ট ব্যাটারদের তালিকায় মুশফিক ফিরেছেন ১৭তম স্থানে। ক্যারিয়ারে এর আগে ২০২২ ও ২০২৩ সালে এই অবস্থানে উঠেছিলেন তিনি। টেস্টে এটাই সর্বোচ্চ র্যাঙ্কিং মুশফিকের। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েবিস্তারিত…
প্লাবিত জলাভূমি ধানক্ষেত/প্লাবনভূমি/প্রাতিষ্ঠানিক জলাশয়ে সাতক্ষীরায় মাছের পোনা অবমুক্তকরণ
নিজস্ব প্রতিনিধি : অভ্যন্তরীণ জলাভূমি প্লাবিত ধানক্ষেত/প্লাবনভূমি/প্রাতিষ্ঠানিক জলাশয়ে রাজস্ব বাজেটের আওতায় ২০২৪-২৫ অর্থবছরে সাতক্ষীরায় মাছের পোনা অবমুক্তকরণ’র উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৭ অগস্ট) বেলা ১২টায় বাংলাদেশ মৎস্য অধিদপ্তর’র সহযোগিতায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শোয়াইব আহমাদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মাছের পোনা অবমুক্ত করেন সাতক্ষীরা জেলা মৎস্য অফিসার মো. আনিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর খুলনার সহকারি পরিচালক রাজ কুমার বিশ্বাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মনির হোসেন ও সদর উপজেলা সহকারিবিস্তারিত…
কেশবপুরে টানা বৃষ্টিতে হরিহর নদের পানি উপচে পড়ে জলাবদ্ধতা শুরু
সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি ; যশোরের কেশবপুরে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ও হরিহর নদের উপচে পড়া পানিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা শুরু হয়েছে। পৌরসভার মধ্যকুল খানপাড়া, আলতাপোল মীরপাড়া, বালিয়াডাঙ্গা মোড়লপাড়া, কেশবপুর সাহাপাড়া ও সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পানি ঢুকে পড়েছে। অতিরিক্ত বৃষ্টি ও নদের উপচে পড়া পানির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। সরেজমিন মধ্যকুল এলাকায় গিয়ে দেখা যায়, বাড়িঘরে পানি উঠে আসায় পানি বন্ধি হয়ে পড়ছে। সে কারণে বাড়ির মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। হরিহর নদের উপচে পড়া ও টানা বৃষ্টির কারণে পানি বাড়িঘরে ঢুকে পড়েছে। সময় থাকতে বাড়ির মালামাল অন্যত্রবিস্তারিত…


