hannansb
কয়রায় মহান মে দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ মহান মে দিবস পালন উপলক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১ মে সকাল ১০ টায় কয়রা সদরে র্যালী শেষে উপজেলা জামায়াতের কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোল্যা শাহাবুদ্দিন আহমেদের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও খুলনা অঞ্চলের সহকারি পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতের আমীর মাওলানা ইমরান হোসাঈন, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুরবিস্তারিত…
কলারোয়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত
এম এ আজিজ, নিজস্ব প্রতিনিধিঃ “দুনিয়ার মজদুর এক হও লড়াই করো” আজ ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সকাল ১০টায় কলারোয়া উপজেলা ও পৌর শ্রমিক দলের পক্ষ থেকে র্যালি,দোয়া ও আলোচনা সভা রিপন সুপার মার্কেটে অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ হাবিবুল্লাহ হাব্বির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও কলারোয়া পৌরসভার বারবার নির্বাচিত সাবেক মেয়র মোঃ আকতারুল ইসলাম। তিনি বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফায় উল্লেখিত শ্রমিকদের নায্য অধিকার প্রতিষ্ঠিত করার তাগিদ দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শ্রমিকবিস্তারিত…
মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র্যালি ও সমাবেশ
মহান মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে র্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। বৃহস্পতিবার (১ মে) সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বিড়ি শিল্পের উপর থেকে সকল প্রকার ট্যাক্স প্রত্যাহার, বিড়ি শ্রমিকদের মজুরী বৃদ্ধি ও স্বাস্থ্য সুরক্ষা আইন প্রনয়ণ, সরকারি রাজস্ব বৃদ্ধির জন্য বিড়ির শুল্ক বৃদ্ধি না করে নকল বিড়ি উৎপাদন ও বিক্রি বন্ধ করা, জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা পর্যায়ে নকল বিড়ি প্রতিরোধ কমিটি গঠন এবং সকল বিড়ি ব্যবসায়ীকে ট্যাক্সের আওতায় আনার দাবি শ্রমিকরা। সমাবেশে বক্তারা বলেন, আন্তর্জাতিক শ্রমিক দিবসের ইতিহাস, আত্মত্যাগবিস্তারিত…
সাতক্ষীরায় শ্রমিক কল্যান ফেডারেশনের বর্ণাঢ্য র্যালি
সাতক্ষীরা সংবাদদাতাঃ শ্রমজীবী মানুষর অধীকার আদায় ও নির্যাতন নিপীড়ন বন্ধের দাবী জানিয়ে সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ করেছে জামায়াতের সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা। ১ লা মে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় শহরের তুফান মোড় থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খুলনা রোড মোড়স্থ আছিফ চত্ত্বরে যেয়ে শেষ হয়। মিছিলের নের্তত্বে ছিলেন সাতক্ষীরা জামায়াতের নায়েবে আমীর, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি শেখ নূরুল হুদা, বর্তমান সভাপতি গাজী সুজায়েত আলী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুকসহ শ্রমিক নের্তৃত্ব বৃন্দ।বিস্তারিত…
মহান মে দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
বেনাপোল প্রতিনিধি : মহান মে দিবস উপলক্ষে আজ সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দু’দেশের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে। তবে দু’দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতো স্বাভাবিক থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান। তিনি জানান, বৃহস্পতিবার মহান মে দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় পেট্রাপোল-বেনাপোল বন্দর দিয়ে কোন আমদানি-রপ্তানি হবে না। শুক্রবার সাপ্তাহিক ছুটি। শনিবার (৩ মে) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি চালু হবে। কাস্টমস ও বন্দরের কার্যক্রম চলবে রবিবার (৪ মে) সকাল থেকে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনেরবিস্তারিত…
সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিস উদ্যোগে ফুটবল ও সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি : জেলা ক্রীড়া অফিস সাতক্ষীরার উদ্যোগে ফুটবল ও সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) বিকাল ৩টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রাণালয় আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির ২০২৪-২৫ এর আওতায় বালক অনূ: ১৫ ফুটবল ও অনূ: ১৪ উন্মুক্ত সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জেলা ক্রীড়া অফিস সাতক্ষীরার আয়োজনে সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার নব-গঠিত এ্যাডহক কমিটির সদস্য সচিব মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফুটবল ও সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)বিস্তারিত…
আশাশুনি উপজেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত
এস,এম মোস্তাফিজুর রহমান।। আশাশুনি উপজেলা জামায়াতের মাসিক কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৩০ এপ্রিল) বিকাল ৪ টায় উপজেলা কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের অফিস সেক্রেটারী মাওঃ রুহুল আমিন। উপজেলা সেক্রেটারি মাওঃ আনওয়ারুল হকের সঞ্চালনায় বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কর্মপরিষদ সদস্য মাওলানা নুরুল আফসার মুর্তাজা,মাওঃ আব্দুল মান্নান,মাওঃ মোশারফ হোসেন,শাহ অহিদুজ্জামান শাহীন,এবিএম আলমগীর পিন্টু,মাওলানা আতাউর রহমান,ডাক্তার রোকনুজ্জামান,মাওলানা রুহুল কুদ্দুস,মাওলানা রিয়াছাত আলী,মাওলানা শাহজাহান আলী,মাওঃ আব্দুল বারী,অ্যাডভোকেট শহীদুল ইসলাম,মাওঃ শহিদুল ইসলাম,মাওঃ আব্দুল ওয়াজেদ,আফসার উদ্দীন খাঁন,হাফেজ আব্দুল্লাহ প্রমুখ। বৈঠকে সংগঠনেরবিস্তারিত…
আশাশুনিতে কেমিস্টস সম্মেলন অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনিতে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির উদ্যোগে কেমিস্টস সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় আশাশুনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কনফারেন্স রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা বিসিডিএস সভাপতি মনিরুজ্জামান মনির সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, জেলা সভাপতি আলহাজ্ব দ্বীন আলী। মফিজুল ইসলাম লিংকনের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা সিনিঃ সহ সভাপতি শেখ আমিনুল ইসলাম, সহ সভাপতি সিদ্দিকুর রহমান, জেলা সদস্য বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দীন, ফিরোজ আহমেদ বাচ্চু, আবুল হোসেন খোকন, রফিকুর রহমান মিন্টু, সদর উপজেলা সদস্য অহিদুজ্জামান, পাটকেলঘাটা সদস্য রফিকুল ইসলাম, সাতক্ষীরা সদস্যবিস্তারিত…
শাল্যে নিরাপদ পানি নিশ্চিত করতে মিনি আরো (RO) ও ভ্যান হস্তান্তর উদ্বোধন করা হয়
নিজস্ব প্রতিনিধি:শাল্যে নিরাপদ পানি নিশ্চিত করতে মিনি আরো(RO) ও ভ্যান হস্তান্তর উদ্বোধন করা হয়েছে। বেতনা যুব উন্নয়ন সংস্থার বাস্তবায়নে, উত্তরন ও সেভ দ্যা চিল্ড্রেন এর সহযোগীতায় মঙ্গলবার (২৯ এপ্রিল)বেলা ১২ টার দিকে শাল্যে সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শাল্যে নিরাপদ পানি নিশ্চিত করতে এলাকার মানুষের জন্য তৈরি পানি সরবরাহের ভ্যান ও কমিউনিটি ক্লিনিকে স্থাপিত সুপেয় পানির মিনি আরো(RO) বেতনা যুব উন্নয়ন সংস্থা ও কমিউনিটির মানুষের কাছে হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক মোঃ আকরামুজ্জামান লিটন, শাল্যে কমিউনিটি ক্লিনিক এর সিএইচসিপি মোঃ দেলোয়ার হোসেন, শিক্ষক মোছা আমেনা খাতুনবিস্তারিত…
ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেল প্রাপ্তির বাধা দূর করতে হবে – সাংবাদিক কর্মশালায় বক্তারা
ভিটামিন `এ`-এর ঘাটতি অন্ধত্ব, গর্ভকালীন মাতৃমৃত্যুসহ নানা শারীরিক সমস্যার কারণ হতে পারে। অন্যদিকে, ভিটামিন ‘ডি’-এর অভাব রিকেটস ও হাড় ক্ষয়ের পাশাপাশি হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের মতো অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ায়। এ প্রেক্ষাপটে, ভোজ্যতেলে ভিটামিন `এ` ও `ডি` সমৃদ্ধকরণ একটি সাশ্রয়ী ও কার্যকর পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে। এতে সাধারণ মানুষ প্রতিদিনের খাবারের মাধ্যমে সহজেই এই দুটি গুরুত্বপূর্ণ ভিটামিন পেতে পারে। এছাড়াও কর্মশালায় ভোজ্যতেলে গুণগতমানের প্যাকেজিং নিশ্চিতের উপরও জোর দেওয়া হয়। সাধারণত সূর্যরশ্মিসহ যেকোন আলোর সংস্পর্শে ভিটামিন `এ` নষ্ট হতে থাকে এবং একপর্যায়ে অদৃশ্য হয়ে যায়। ভোজ্যতেল বাজারজাত হয় যেসববিস্তারিত…


