hannansb
কলারোয়ার সোনাবাড়িয়া ইউনিয়নে শহীদ জিয়ার ৪৪তম শাহাদাৎ বার্ষিকীর প্রস্তুতি সভা
কামরুল হাসান।। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এঁর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কলারোয়ার ৬ নং সোনাবাড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের উদ্দেশ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মিঞা। সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা। ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাসির উদ্দীন এর সভাপতিত্বে সভায়বিস্তারিত…
কলারোয়ায় দেয়াড়া ইউনিয়নে শহীদ জিয়ার ৪৪তম শাহাদাৎ বার্ষিকীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কামরুল হাসান।। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এঁর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষ্যে কলারোয়ার ১১নং দেয়াড়া ইউনিয়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি শেখ আব্দুল কাদের বাচ্চু। দেয়াড়া হাইস্কুল মাঠে জেলা বিএনপির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান,বিস্তারিত…
কলারোয়ার চন্দনপুরে বিএনপির প্রস্তুতি সভা
কামরুল হাসান।। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে কলারোয়ার চন্দনপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে চন্দনপুর হাইস্কুল চত্বরে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক সরদার। সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম মগু, সাবেক যুগ্ম সম্পাদক হেলাল আনছারী, আতিকুর রহমান মিলন, আরিফবিস্তারিত…
কলারোয়ায় দুই কোটি টাকা নিয়ে উধাও এনজিও কর্মকর্তা গ্রাহকদের হাতে আটক
কামরুল হাসান।। দীর্ঘদিন গ্রাহকদের দুই কোটির বেশি টাকা নিয়ে উধাও হওয়া ‘ম্যাসেঞ্জার’ নামের একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের এক কর্মকর্তাকে আটকালো সংক্ষুব্ধ ভুক্তভোগী গ্রাহকরা। মঙ্গলবার (২৭ মে) দুপুরে সাতক্ষীরার কলারোয়া সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী গ্রাহক ও আটকে থাকা কর্মকর্তার কথায় উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। ওই প্রতিষ্ঠানটি ১৫% সুদে লোন দিয়েছে, অথচ ডিপোজিট রাখা গ্রাহকদের লভ্যাংশ দেয়ার কথা ছিলো ১৮% হারে। ৩% কোথা থেকে আসবে সেটার সদুত্তর আটকে থাকা কর্মকর্তা দিতে পারেননি। আবার শতাধিক গ্রাহকের ২ কোটি টাকা নিয়ে গা ঢাকা দেয় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। দীর্ঘদিন তাদের না পেয়ে দিশেহারাবিস্তারিত…
পরিবারই পারে রিল্যাপ্স প্রতিরোধে গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করতে
সংবাদ বিজ্ঞপ্তি: ঢাকা, রবিবার, ২৫ মে, ২০২৫: বর্তমান সময়ে মানুষের জীবনে মানসিক চাপ, উদ্বেগ, বিষন্নতা একটি সাধারণ সমস্যা। বিষন্নতা ও উদ্বেগের ফলে মানুষ বিভিন্ন নেশা জাতীয় দ্রব্যে আসক্ত হয়ে পড়ছে যা পরিবারের উপর নেতিবাচক প্রভাব পড়ে। বর্তমানে মাদক নিরাময়ে ব্যক্তি বিভিন্ন ধরনের চিকিৎসা গ্রহণ করছে এবং পরিবারের সহযোগীতা ও সচেতনতার অভাবে ক্লায়েন্ট বারবার পূর্বের অবস্থায় ফিরে যায়। আজ রবিবার (২৫ শে মে) সকাল ১১ টায় রাজধানীর শ্যামলীতে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সভা কক্ষে আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের আয়োজনে ‘রিল্যাপ্স প্রকিরোধে পরিবারের ভুমিকা’ শীর্ষক সভায় এসববিস্তারিত…
আশাশুনিতে প্লাস্টিক পলিথিন দুষণ প্রতিরোধে দক্ষতা উন্নয়ন কর্মশালা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনিতে প্লাস্টিক পলিথিন দুষণ প্রতিরোধে বনজীবিদের দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ মে) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। রূপান্তরের ইয়ুথ ফর দ্যা সুন্দরবন আশাশুনির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, ইকো সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মশালায় দিকনির্দেশনা মূলক আলোচনা রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, জার্নালিজম ফর সুন্দরবনের উপদেষ্টা ও আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, জার্নালিজম ফরবিস্তারিত…
কলারোয়া সীমান্তে ভারতীয় ওষুধসহ বিভিন্ন পণ্য উদ্ধার
কামরুল হাসান।। কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় ওষুধ, শাড়ি ও বোরকা উদ্ধার করেছে বিজিবি। রোববার (২৫ মে) কলারোয়া থানাধীন কাকডাঙ্গা ও মাদরা বিওপির সদস্যরা কলারোয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় এ পণ্যসামগ্রী উদ্ধার করেন। রোববার সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কাকডাঙ্গা বিওপির সদস্যরা অভিযান চালিয়ে সীমান্তবর্তী কেঁড়াগাছি ও গাড়াখালি থেকে পৃথক অভিযানকালে ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ, শাড়ি ও বোরকা উদ্ধার করেন। অপরদিকে মাদরা বিওপির সদস্যরা সীমান্তের ভাদিয়ালি থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করেন। তবে উদ্ধারবিস্তারিত…
কলারোয়ায় ইনকিলাব সংবাদদাতা আ.হামিদ মৃত্যুবরণ করেছেন
কামরুল হাসান।। দৈনিক ইনকিলাবের কলারোয়া উপজেলা সংবাদদাতা অ্যাডভোকেট আব্দুল হামিদ (৭০) আর নেই। শনিবার (২৪ মে) সকাল ৮টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের ছোটভাই সোনাবাড়িয়া হাইস্কুলের শিক্ষক আব্দুল আজিজ বাবু জানান, আব্দুল হামিদ দীর্ঘদিন অসুস্থ অবস্থায় কলারোয়া উপজেলার সোনাবাড়িয়ার গ্রামের নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। শনিবার ভোরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালেবিস্তারিত…
কলারোয়ার সরসকাটি হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক শওকত আলীর স্ত্রী বিয়োগ
কামরুল হাসান।। কলারোয়ার সরসকাটি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শওকত আলীর সহধর্মিণী ফিরোজা খাতুন (৬৩) ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে নিজ বাড়ি উপজেলার যুগিখালী ইউনিয়নের তরুলিয়া গ্রামে মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্বামী, ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার জুম্মা নামাজের পর মরহুমার নিজ বাড়িতে জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। জানাজা নামাজ পরিচালনা করেন মাওলানা ওসমান গনি। জানাজায় অংশ নেন বিএনপির প্রকাশনা সম্পাদক সাতক্ষীরা-১ তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, মরহুমার স্বামী মাস্টার শওকত আলী, বড় জামাতাবিস্তারিত…
কলারোয়া সীমান্তে ভারতীয় ওষুধসহ বিভিন্ন পণ্য উদ্ধার
কামরুল হাসান।। কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় ওষুধ, শাড়ি, বোরকা ও পেঁয়াজ উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার (২২ মে) ঝাউডাঙ্গা বিশেষ বিওপি এবং কলারোয়া থানাধীন কাকডাঙ্গা, হিজলদি, সুলতানপুর ও চান্দুড়িয়া বিওপির সদস্যরা কলারোয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় এ পণ্যসামগ্রী উদ্ধার করেন। বৃহস্পতিবার সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ঝাউডাঙ্গা বিশেষ বিওপির সদস্যরা অভিযান চালিয়ে কলারোয়া পৌরসভাধীন গোপিনাথপুর নামক স্থান থেকে ৭০ হাজার ভারতীয় ওষুধ উদ্ধার করেছেন। কাকডাঙ্গা বিওপির সদস্যরা অভিযান চালিয়ে সীমান্তবর্তী ভাদিয়ালি থেকে ৪৮ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা উদ্ধারবিস্তারিত…


