hannansb

 

আশাশুনি বাইপাস সড়কে তাল বীজ বপন উদ্ভোধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। আশাশুনি সদরের বাইপাস সড়কের মানিকখালী রোডে তাল বীজ বপন উদ্ভোধন করা হয়েছে। শুক্রবার(০৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় তাল বীজ বপন কর্মসূচীর উদ্বোধন করা হয়। জলবায়ু অভিযোজন ও ন্যায্যতায় পরিবেশ পাঠশালা কর্মসূচীর আওতায় উপকূলীয় পরিবেশ গবেষণা ও উন্নয়ন সংস্থার (CERIO:Coastal Environment Research & Improvement Organization) এর বাস্তবায়নে এ কর্মসুচীর উদ্ভোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন আশাশুনি সদর ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ শরীতুল্লাহ। CERIO প্রকল্পের নির্বাহী পরিচালক শাহীন ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন,ইউপি সদস্য আব্দুস সালাম,ইউপি সদস্য মহানন্দ মন্ডল, প্রাক্তন শিক্ষক নফিল উদ্দিন,প্রাক্তন শিক্ষক চিত্তরঞ্জন অধীকারী,সরকারি কর্মকর্তা মেরিনবিস্তারিত…


আনসার ও ভিডিপি’র মহাপরিচালক কুমিল্লা রেঞ্জের বিভিন্ন ইউনিট পরিদর্শন করলেন

এ কে খান ও গোলাম মোস্তফা রাঙ্গা: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি সম্প্রতি কুমিল্লা রেঞ্জের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেছেন। গত ৩ সেপ্টেম্বর তিনি ব্রাহ্মণবাড়িয়া আনসার ব্যাটালিয়ন (১৫ বিএন), আনসার ভিডিপি কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লা রেঞ্জ কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কুমিল্লা রেঞ্জ কমান্ডার পরিচালক মোহাঃ মাহবুবুর রহমান, পিএএমএস, পিভিএমএস সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিদর্শনকালে মহাপরিচালককে ব্রাহ্মণবাড়িয়া আনসার ব্যাটালিয়নের (১৫ বিএন) পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। ব্যাটালিয়নের পরিচালক মো. জানে আলম সুফিয়ান, পিএএমএস, পিভিএমএসবিস্তারিত…


আশাশুনিতে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পৃথক পৃথক কর্মসূচি পালিত

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির দুই অংশ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার(৩ সেপ্টেম্বর) বিকালে এ কর্মসূচি পালন করা হয়। উপজেলা বিএনপি(একাংশ) ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভার আয়োজন করে। উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিনের সভাপতিত্বে ও যুবদলের সাবেক সিনিঃ যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, সাবেক আহবায়ক ও আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ। বিশেষ অতিথি ছিলেন,সাবেক যুগ্ম আহবায়ক শেখ আঃ রশিদ। অন্যদের মধ্যে বক্তব্যবিস্তারিত…


কলারোয়ায় নবাগত উপজেলা শিক্ষা অফিসারের সাথে সৌজন্য মতবিনিময়

কামরুল হাসান।। কলারোয়ায় নবাগত উপজেলা শিক্ষা অফিসারের সাথে সৌজন্য মতবিনিময় করেছেন উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির (রেজিঃ১২০৬৮) নেতৃবৃন্দ। এ সময় সদ্য যোগদানকারী উপজেলা শিক্ষা অফিসার মাসুদুর রহমানকে সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বুধবার উপজেলা শিক্ষা অফিসে সমিতির সভাপতি আরিফুজ্জামান কাঁকনের নেতৃত্বে সৌজন্য মতবিনিময়কালে শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি মঈনুজ্জামান মিলন, সিনিয়র সহ-সভাপতি মহিলা রেশমা খাতুন, সহ-সভাপতি আসাদুল ইসলাম, সহ-সভাপতি আছিয়া খাতুন, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মামুন, ইয়ারুল ইসলাম, সিরাজুল ইসলাম, ইমামুর রহমান, হাফিজুর রহমান রাজিব, নবকুমার দাস, মৃত্তিকা দাস, চামেলী খাতুন, নাজমা পারভীন রিনা,বিস্তারিত…


কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কামরুল হাসান।। কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও র‍্যালি। এসকল কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাতক্ষীরা ১,সংসদীয় আসনের টিম লিডার আবুল হাসান হাদী। বুধবার বিকেলে কলারোয়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়া। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিতবিস্তারিত…


কয়রায় ভোগ দখলীয় জমি জবর দখল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রায় ভোগ দখলীয় জমি জবর দখল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার বেজপাড়া গ্রামের প্রদীপ মন্ডলের স্ত্রী লিপিকা মন্ডল। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি জানান, দির্ঘদিন ধরে একই গ্রামের মারুফ হোসেন, সিরাজুল ইসলাম ও মকিম ঢালী গংদের সহিত ভান্ডারপোল মৌজায় এস এ ২২৬/১ খতিয়ানে, ৩৯ বিঘা জমি নিয়ে বিরোধ চলে আসছে। ঐ জমিতে আমরা পুর্ব পৈত্রিক সম্পত্তি হিসাবে বহুকাল যাবত ঘরবাড়ি তৈরী করে বসবাস সহ চাষ করে ফসলাদী লাগিয়ে আসছি। উক্ত জমি নিয়ে আমাদের প্রতিপক্ষ মারুফ গংরা জেলা যুগ্মবিস্তারিত…


দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে কালীগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি : দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বো আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বেলা ১১টায় কালিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) খুলনার আয়োজনে এবং কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের (অবসরপ্রাপ্ত) সিনিয়র সচিব শেখ রফিকুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবেবিস্তারিত…


ছাত্রশিবিরের ফুলেল শুভেচ্ছায় সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার নবনিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের বরণ

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার নবনিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে বরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার অন্তর্গত পৌর পূর্ব থানা শাখার আলিয়া মাদ্রাসা। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারোটায় ম মাদ্রাসা প্রাঙ্গণে ছাত্রশিবিরের আলিয়া মাদ্রাসা শাখার সভাপতি হাফেজ মোস্তাকিম বিল্লাহর সভাপতিত্বে এবং আলিয়া মাদ্রাসা শাখার সেক্রেটারি হাফেজ আবু সাঈদের সঞ্চালনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা পৌর পূর্ব থানা শাখার সেক্রেটারি জুবায়ের আহমেদ। এসময় নবনিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন, “একজন শিক্ষক শুধুবিস্তারিত…


আশাশুনিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, মোবাইল কোর্টে ২ জনের জেল

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। দু’জনকে জেল ও জরিমানা এবং ৩ জনকে গ্রেফতার করে থানায় সোপর্ধ করা হয়েছে। সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই মোঃ রুহুল আমিন, এসআই জেসমিন আরা এর নেতৃত্বে সোমবার (১ সেপ্টেম্বর) অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্যসহ ৫ জনকে আটক করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করে ২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়। অভিযান চলাকালে গোয়ালডাঙ্গা গ্রামের আতিয়ার গাজীর ছেলে আমিরুল গাজী (৪০) এর চায়ের দোকান থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধারবিস্তারিত…


বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা ইউনিটের র‍্যালী

শহর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা ইউনিটের র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর ) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা ইউনিটের আহবায়ক অ্যাডভোকেট আকবর আলীর নেতৃত্বে শহরের সঙ্গীতা মোড় হতে একটি র‍্যালী শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইটাগাছা মোড়ে জেলা বিএনপি’র আয়োজনে বর্ণাঢ্য র‍্যালীতে মিলিত হয়। এসময় উপস্থিত ছিলেন, সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল আমিন, অ্যাডভোকেট আবু সাঈদ রাজা, অ্যাডভোকেট এবিএম সেলিম, অ্যাডভোকেট ই জে ফারিয়ার হাসিব, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট মিজানুর রহমান বাপ্পি, ভিপি আইনজীবী রেজাউল ইসলাম, অ্যাডভোকেট সরদার সাইখ,অ্যাডভোকেটবিস্তারিত…