hannansb

 

কয়রায় তাযাকিয়ায়ে নাফস ও তাসাউফ সম্মেলন

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রায় তাযকিয়ায়ে নাফস ও তাসাউফ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বেলা ১১ টায় সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে আল-হেরা কুরআন সুন্নাহ রিসার্চ ফাউন্ডেশন কয়রা উপজেলা শাখা এই সম্মেলনের আয়োজন করে। আল-হেরা কুরআন সুন্নাহ রিসার্চ ফাউন্ডেশন কয়রা উপজেলা শাখার উপদেষ্টা অধ্যাপক মাওলানা এম এ গনির সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ নেয়ামুতুল্যাহের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খানপুরের পীরজাদা মরহুম মোঃ হাসান (রাঃ) এর ছোট পুত্র পীরজাদা মাওলানা আবু জাফর মোঃ মুবাশশির হুসাইন। এতে প্রধান আলোচক ছিলেন জামিয়া ইসলামীয়া খাদেমুল ইসলাম কমলাপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা আকবার হুসাইন। বিশেষবিস্তারিত…


গ্রামীণফোনের জিপি শিল্ডের মাধ্যমে সাইবার নিরাপত্তা জোরদার করলো নাভানা ফার্মাসিউটিক্যালস

নিউজ ডেস্ক ::দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসির সাথে একটি কর্পোরেট পার্টনারশিপ স্থাপন করেছে। এর আওতায় গ্রামীণফোনের অত্যাধুনিক ডিএনএস-লেয়ার সিকিউরিটি সল্যুশন ‘জিপি শিল্ড’-এর মাধ্যমে নাভানা ফার্মাসিউটিক্যালের কর্মীদের সার্বিক ডিজিটাল নিরাপত্তা আরও শক্তিশালী হবে। এই পার্টনারশিপের আওতায় নাভানা ফার্মাসিউটিক্যালস তাদের সকল কর্মীর জন্য ব্যবহার করছে জিপি শিল্ড, যাতে নিরাপদ ইন্টারনেটের পাশাপাশি ফিশিং, ম্যালওয়্যার ও র‍্যানসমওয়্যারের আক্রমণ থেকে সুরক্ষা নিশ্চিত হয়। এই প্রক্রিয়ায় ডিএনএস লেয়ারেই সাইবার ঝুঁকি প্রতিরোধ করা হয়; ফলে নিরাপদে ও নির্বিঘ্নে অনলাইন অভিজ্ঞতা গ্রহণ করতে পারেন ব্যবহারকারীরা। গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদবিস্তারিত…


পিআর পদ্ধতির দাবীতে সাতক্ষীরায় সেমিনার অনুষ্ঠিত

সাতক্ষীরা সংবাদদাতাঃ পিআর পদ্ধিতে জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টবর বিকাল ৪:৩০ মিনিটে শহরের কাজী শামসুর রহমান মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। সেমিনারে সভাপতির বক্তব্যে সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের চিন্তাধারায় পরিবর্তন আনতে হবে।’ নির্বাচনে রাজনৈতিক পেশিশক্তি ও কালো টাকার প্রভাব থেকে মুক্ত করতে বাংলাদেশে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন প্রয়োজন। এতে যে দল যত শতাংশ ভোট পাবে, সংসদে সেই অনুপাতে আসন পাবে। ফলে কেউ এককভাবে মাতবর করতে পারবেবিস্তারিত…


কয়রায় মিথ্যা অভিযোগ করে হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রায় মিথ্যা অভিযোগ করে হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ২নং কয়রা গ্রামের সোলায়মান ঢালীর পুত্র মোঃ আবু ইছা ঢালী। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি জানান, গত ১৩ অক্টোবর হরিণখোলা বেড়িবাঁধ এলাকায় কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা হতে বালু উত্তোলনের প্রতিবাদে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঐ মানববন্ধনে বালু উত্তোলন কাজের সাথে আমাকে ও মদিনাবাদ গ্রামের ব্যবসায়ী হারুন অর রশিদকে জড়ানো হয়েছে। আমরা কোন প্রকার বালু উত্তোলন কাজের সহিত জড়িত নেই। আমরা ঐ বাঁধে লেবার সর্দার হিসাবে কাজ করছি। একটিবিস্তারিত…


কলারোয়ার মেয়েরা হ্যান্ডবল খেলায় জেলা চ্যাম্পিয়নে হ্যাট্রিক

কামরুল হাসান।। ক্রিকেট, ভলিবল ও ফুটবলের পর এবার হ্যান্ডবল খেলায় কৃতিত্বের স্বাক্ষর রাখলো কলারোয়া। টানা তিনবার জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর তারা আবারো অংশ নিতে যাচ্ছেন খুলনা বিভাগীয় পর্যায়ে। কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর সৈয়দ কামাল বখত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মেয়েরা এ গৌরব অর্জন করে চলেছে। বিভাগীয় ও দেশসেরা হতে এখন শুধু তাদের দরকার আরো একটু ক্রীড়াঙ্গনের প্রাতিষ্ঠানিক প্রচেষ্টা ও সহযোগিতা। জানা গেছে, বিগত কয়েক বছর ধরে গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতার হ্যান্ডবল ইভেন্টে জোন পর্যায়ে ও উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে আসছে রামকৃষ্ণপুর গালর্স হাইস্কুলের ছাত্রী খেলোয়াড়রা। গেলো ৩ বছরে ৩বারই সাতক্ষীরাবিস্তারিত…


দাকোপে সাইক্লোন শেল্টার ম্যানেজমেন্ট কমিটির কর্মশালা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ:: উন্নয়ন সংস্থা উত্তরণ খুলনার দাকোপে সাইক্লোন শেল্টার ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে। আন্তর্জাতিক দাতা সংস্থা জেড জুরিখ ফাউন্ডেশন – এর অর্থায়নে প্র্যাকটিক্যাল এ্যাকশন-এর সহযোগিতায় ১৫ অক্টোবর, বুধবার সকালে দাকোপ প্রাণিসম্পদ দপ্তরের হলরুমে অফিসার্স জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রাম এর আওতায় এই কর্মশালা উদ্বোধন করেন দাকোপ উপজেলা নিরবাহী অফিসার মো: আসমত হোসেন। কর্মশালা সঞ্চালনা করে উত্তরণ-এর জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রামের প্রকল্প সমন্বয়কারী মো. আরিফুর রহমান। কামারখোলা ইউনিয়ন ও চালনা পৌরসভার সাইক্লোন সেল্টার ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা প্রথম ধাপের এই কর্মশালায় অংশগ্রহণ করেন। এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতবিস্তারিত…


কলারোয়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ

কামরুল হাসান।। কলারোয়ায় একটি মাদ্রাসাসহ ৯ শিক্ষাপ্রতিষ্ঠানে বেঞ্চ প্রদান করা হয়েছে। মঙ্গলবার(১৪ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে এডিপির অর্থায়নে ৯০টি বেঞ্চ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম ৯ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে ১০টি করে বেঞ্চ তুলে দেন। জানা গেছে, পরবর্তীতে আরও শিক্ষা প্রতিষ্ঠানকে এই বেঞ্চ দেওয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার বলেন, এসএসসিতে ভালো ফলাফল অর্জনকারী প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এ বেঞ্চ দেওয়া হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, মাহাবুবুর রহমান মফে, বিশাখা তপন সাহা, মোখলেছুর রহমান, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহম্মদ আলি, ভাদিয়ালি হাইস্কুলের প্রধানবিস্তারিত…


কয়রায় কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা হতে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা সদরের কপোতাক্ষ নদের গোবরা, ঘাটাখালি, হরিণখোলা ও ২নং কয়রা গ্রামের ভাঙ্গন কবলিত এলাকা হতে প্রতিনিয়ত অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এর ফলে হুমকির মুখে পড়েছে বেড়িবাঁধ সহ ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। ভাঙ্গন কবলিত এলাকা হতে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩) অক্টোবর দুপুর সাড়ে ১২ টায় হরিণখোলা বেঁড়িবাধে স্থানীয় এলাকাবাসী এই মানববন্ধনের আয়োজন করে। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য শেখ আবুল কালাম, জামায়াত নেতা মাওলানা আব্দুল হাই, স্থানীয় সমাজ সেবক শেখ রাশেদ, শেখ কেরামত আলী, আবু হানিফা প্রমুখ। মানববন্ধনে এলাকার শতবিস্তারিত…


যারা শিবিরের বিরোধিতা করেছিল, তারা আজ ইতিহাস : জাহিদুল ইসলাম

সাতক্ষীরা সংবাদদাতাঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ছাত্রশিবিরের বিরোধিতা যারা করেছিল, তারা আজ ইতিহাসে পরিণত হয়েছে। অনেকে নিষিদ্ধও হয়ে গেছে। কিন্তু তাদের প্ররোচনায় পড়ে একটি শ্রেণি এখনো ছাত্রশিবিরের বিরুদ্ধে বিরোধিতা করছে। আগের মতো করেই ট্যাগ দেওয়ার চেষ্টা চলছে। আমরা তাদের জন্য দোয়া করি, যেন তারা সত্য উপলব্ধি করতে পারে। সোমবার (১৩ অক্টবর) বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাতক্ষীরা সরকারি কলেজ শাখা কর্তৃক আয়োজিত ২০২৫—২৬ শিক্ষাবর্ষের ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ প্রোগ্রামে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। জাহিদুল ইসলাম বলেন, তায়েফের ময়দানে শিশুদেরকেও নবী করিম (সা.)—এর বিরুদ্ধে লেলিয়েবিস্তারিত…


কলারোয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কামরুল হাসান।। কলারোয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে দিবসটি পালিত হয়। ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ -এই প্রতিপাদ্যে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি ছাড়াও ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহীঅফিসার মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মুহাম্মদ সাইদুর রহমান রেজা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান, উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুনবিস্তারিত…