ekabir
বন্যায় পানিবন্দি ৯ লাখ পরিবার ১৩ জনের মৃত্যু,
নিউজ ডেস্ক ::বন্যায় দেশের ১১ জেলায় ৭৭ উপজেলা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন/পৌরসভা ৫৮৪টি। এ পর্যন্ত ১৩ জন মারা গেছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৪৪ লাখ ৯৭ হাজার ৫৩৫ জন। শুক্রবার (২৩ আগস্ট) সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান এসব তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে দেশের ১১টি জেলা বন্যা প্লাবিত আছে। বন্যা তীব্র আকার ধারণ করেছে ফেনীতে। এছাড়া চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি এবং কক্সবাজার জেলা বন্যাকবলিত হয়েছে। ১১ জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৪৪ লাখ ৯৭ হাজার ৫৩৫ জন।বিস্তারিত…
ব্যাহত মোবাইল নেটওয়ার্ক বন্যায় : ১২ জেলায় ২০২৫ টাওয়ার অচল
নিউজ ডেস্ক :: হঠাৎ বন্যায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের ১২টি জেলায় অচল হয়ে গেছে ৫টি মোবাইল অপারেটর কোম্পানির প্রায় ২ হাজার ২৫টি টাওয়ার। ফলে এসব এলাকায় মোবাইল নেটওয়ার্কে জটিলতা তৈরি হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিভাগটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমান বিকের ৫টা পর্যন্ত হালনাগাদ করা তথ্যের ভিত্তিতে জানান, বন্যার কারণে ক্ষতিগ্রস্ত জেলাগুলো হচ্ছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং রাঙ্গামাটি। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুমিল্লা এলাকার মোবাইল অপারেটরবিস্তারিত…
দেশের ১০ জেলা বন্যায় বিপর্যস্ত
নিউজ ডেস্ক :: ভারত থেকে নেমে আসা ঢল ও টানা কয়েকদিনের ভারী বর্ষণে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের ১০টি জেলা। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের স্থল দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করতে থাকায় একের পর এক জনপদ প্লাবিত হচ্ছে। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার (২২ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি উচ্চতর কমিটি গঠন করার প্রস্তাব করেন, যাতে ভয়াবহ বন্যাবিস্তারিত…
কেশবপুরে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন
সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুরে ভূমি দর্ষু মামলাবাজ শফিকুল ইসলাম ওরুফে (ডঙ্কার) বিরুদ্ধে ব্যবসায়ী ও এলাকাবাসীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের ভেরচী পুলিশ ক্যাম্প পার্শ্ববর্তী ব্যবসায়ীদের দোকানের সামনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ব্যবসায়ী দিপু শেখ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে বলে প্রিয় সাংবাদিকদ বৃন্দ আমি আজ আপনাদের সামনে উপস্থিত হয়ে আমার লিখিত বক্তব্য পাঠ করিতাছি, সম্প্রতি বৈশ্যমবিরোধী ছাত্র জনতার আনদোলনে ৫ই আগষ্ট ২০২৪ তারিখে সৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর দেশে আইন শৃঙ্খলা অবনতি হয়। সে কারণে সারা দেশে একটি সুযোগবিস্তারিত…
কলারোয়ায় সাবেক ছাত্র নেতাদের হাবিবুল ইসলাম হাবিবসহ বিএনপি’র ৫০ নেতার মুক্তি দাবি
কামরুল হাসান ।। কলারোয়ায় নব্বই দশকের সাবেক ছাত্রনেতা ও কলারোয়া সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক নেতৃবৃন্দের সমন্বয়ে এক আলোচনা সভা পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেল তিনটায় সাবেক ছাত্রনেতা ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এমএ রব শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় নেতৃবৃন্দ স্বৈরাচারী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার সাজানো মামলায় চার বছর কারাগারে আটক থাকা বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক নন্দিত জননেতা সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ বিএনপি’র ৫০ নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করেন। সেই সাথে মিথ্যা মামলায় আটক থাকা অবস্থায় বিএনপি, যুবদল, ছাত্রদলের চার নেতা মৃত্যুবরণ করায় তাদেরবিস্তারিত…
রেমিট্যান্স প্রবাহে গতি ফিরছে
নিউজ ডেস্ক :: বিগত আওয়ামী লীগ সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে হুন্ডিতে টাকা পাঠানোর ঘোষণা দিয়েছিলেন প্রবাসীরা। এতে হঠাৎ কমে যায় রেমিট্যান্সের গতি। ফলে টানা তিন মাস রেমিট্যান্স দুই বিলিয়নের বেশি এলেও জুলাই মাসে হঠাৎ করেই তা কমে যায়। সরকার পতনের আন্দোলনের তীব্রতায় চলতি আগস্টের শুরুতেও কমে যায় রেমিট্যান্স। তবে সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পর থেকেই বৈধপথে রেমিট্যান্স আসার পরিমাণ বাড়তে শুরু করে। বাংলাদেশ ব্যাংক চলতি মাসের ১৭ তারিখ পর্যন্ত দেশে আসা প্রবাসী আয়ের তথ্য প্রকাশ করেছে। এতে দেখা গেছে, সর্বশেষ সাত দিনে গড়ে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ২৮ লাখবিস্তারিত…
কলারোয়ায় বিএনপির ৫ দফা দাবি আদায়ের লক্ষে সংবাদ সম্মেলন
কামরুল হাসান ।। কলারোয়ায় ৫ দফা দাবি আদায়ের লক্ষে উপজেলা ও পৌর বিএনপি এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সোমবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৫ টায় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের কলারোয়ার বাসভবনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা যুবদলের সভাপতি শেখ আব্দুল কাদের বাচ্চু। ৫ দফা দাবির মধ্যে রয়েছে: বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ কারাবন্দি ও বিএনপি নেতৃবৃন্দের নামে দায়ের করা সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার করা, ২০১৫ সালের ১৪ জুলাই রাতে কলারোয়া সোনালী ব্যাংকে ডাকাতি ওবিস্তারিত…
দেশে ফিরলেন সাংবাদিক শফিক রেহমান
নিউজ ডেস্ক :: দীর্ঘদিন পর দেশে ফিরলেন সিনিয়র সাংবাদিক শফিক রেহমান। রোববার দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় বিমানবন্দরে তাকে করতালি ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাংবাদিক নেতৃবৃন্দ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দীর্ঘদিন পর দেশে ফিরে সহকর্মীদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শফিক রেহমান। সাংবাদিক শফিক রেহমান ২০১৮ সালে দেশ ছাড়েন। দীর্ঘ ৬ বছর পর দেশে ফিরলেন তিনি। গত বছরের ১৭ আগস্ট পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে, সাবেক তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে ‘অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের’ মামলায় সাংবাদিকবিস্তারিত…
ফরজ নামাজের পর যেসব দোয়া পড়তে হয়
মুনতাসির ইসলাম :: প্রতি ওয়াক্তের ফরজ নামাজ শেষ করে রাসুল (সা.) বেশ কিছু দোয়া পড়তেন। সুন্নত আমল হিসেবে দোয়াগুলা খুবই গুরুত্বপূর্ণ। এমন কিছু দোয়া তুলে ধরা হলো। এক. ‘আল্লাহু আকবার’ একবার এবং ‘আসতাগফিরুল্লাহ’ তিনবার পড়া। অর্থ : ‘আল্লাহ সবচেয়ে বড়। হে আল্লাহ! আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি।’ দুই. ‘আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম’ একবার পড়া। অর্থ : ‘হে আল্লাহ! তুমি শান্তিময়, তোমার কাছ থেকেই শান্তি অবতীর্ণ হয়। তুমি বরকতময়, হে পরাক্রমশালী ও মর্যাদা প্রদানকারী।’ তিন. ‘লা ইলাহা ইল্লাল্লাহু অহ্দাহু লা শারিকালাহু,বিস্তারিত…
নিহতদের স্বজনদের সংবাদ সম্মেলন
পিলখানা হত্যাকাণ্ডে শেখ হাসিনা, তাপস, সেলিম সরাসরি জড়িত
নিউজ ডেস্ক :: বিডিআর বিদ্রোহের নামে ২০০৯ সালে পিলখানায় যেই হত্যাযজ্ঞ চালানো হয় তার সঙ্গে শেখ হাসিনা, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, শেখ ফজলে নূর তাপস, শেখ ফজলুল করিম সেলিম সরাসরি জড়িত বলে অভিযোগ করেছেন নিহত সেনা অফিসারদের স্বজনরা। গতকাল দুপুরে রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবের স্কাইলাইন রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তারা। আয়োজিত সংবাদ সম্মেলনে পিলখানা হত্যাকাণ্ডে নিহত তৎকালীন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ ভূঁইয়া বলেন, পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত শেখ হাসিনা, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, শেখ ফজলেবিস্তারিত…


