সাতক্ষীরায় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুর্ণরবহালের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি :: চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বিডিআর কল্যাণ পরিষদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টা সুবেদার ফকরুল হাসানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন নায়েব সুবেদার কিবরিয়া মঈনুল,নায়েব সুবেদার নূরুল ইসলাম,নায়েক আব্দুস শুকর,সিপাহী শকিকুল ইসলাম,মাসপিয়া খাতুন প্রমুখ।

বক্তারা বলেন,২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পরিকল্পিতভাবে পিলখানা হত্যাকান্ড ঘটানো হয়েছে। ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন বিডিআর সদস্যকে হত্যা করা হয়েছে। পরে প্রহসনমূলক বিচারে ১৮ হাজারের বেশি বিডিআর সদস্যকে জেল-জরিমানাসহ চাকরীচ্যুত করা হয়েছে।

দীর্ঘ ১৫ বছর ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ করেন তারা।বক্তারা দাবি করেন,সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে। যারা নিরপরাধ,তাদের জেল থেকে মুক্তিসহ পূনরায় চাকরিতে বহালের জন্য বর্তমান সরকারের প্রতি আহবান জানান তারা।






সম্পর্কিত সংবাদ

  • ‎সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
  • টিয়োবওয়েল স্থাপনের মাধ্যমে সুপ্রিয় পানির ব্যবস্থা করেছে সাউন্ড
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬
  • বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানকে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা
  • (Untitled)
  • বিদ্যুতের ভূতুড়ে বিল আদায় ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • ঝাউডাঙ্গায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের অ্যাডহক কমিটি করে শ্রমিক কার্ড যাচাই করে নির্বাচনের তারিখ ঘোষণা করা সিদ্ধান্ত