সাতক্ষীরা সরকারি কলেজে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
মুহাম্মদ হাফিজ :: ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও নিহত শহীদের স্মরণে সাতক্ষীরা সরকারি কলেজে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৬ শে নভেম্বর (মঙ্গলবার) সকালে সাতক্ষীরা সরকারি কলেজের হলরুমে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
স্মরণ সভার আহবায়ক জনাব মোঃ মিয়ারাজ হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ জনাব প্রফেসর মোহাম্মদ মুস্তানছির বিল্লাহ ও শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মোঃ বদরুল মিল্লাত।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, ‘বিগত দিনে স্বাধীন চেতনায় বিশ্বাসীদের কথা বলতে দেওয়া হয়নি। ফ্যাসিস্টদের অত্যাচারে নিপীড়িত হয়েছিল সাংস্কৃতিক অঙ্গনের প্রতিটি ব্যক্তি। জুলাই অভ্যুত্থান আমাদের অনুপ্রেরণা। তাই শহীদদের চেতনাকে আমাদের ধরে রাখতে হবে। নাটক-চলচ্চিত্র ও গানের মাধ্যমে আমাদের শহীদদের নিয়ে আসতে হবে। তাহলেই বেঁচে থাকবে এই অভ্যুত্থান।’
সম্পর্কিত সংবাদ
জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের জাতীয় কাউন্সিল ও মুফাসসির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত…
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র্যালি
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের তৃতীয়বিস্তারিত…


