আ.লীগের কর্মসূচি বিরুদ্ধে আসিফ মাহমুদের কঠোর হুঁশিয়ারি
নিউজ ডেস্ক :: গণহত্যাকারী বা নিষিদ্ধ সংগঠনের (আওয়ামী লীগ-ছাত্রলীগ) কেউ কর্মসূচি করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আওয়ামী লীগের রোববার বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণার প্রেক্ষিতে আসিফ মাহমুদ শনিবার (৯ নভেম্বর) ফেসবুকে এক স্ট্যাটাস এ হুঁশিয়ারি দেন।
উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে লিখেছেন, ‘গণহত্যাকারী ও নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’
উল্লেখ্য, আওয়ামী লীগ শহিদ নূর হোসেনের স্মরণে ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে রোববার বিকাল ৩টায় রাজধানীর জিরো পয়েন্টে শহিদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে।
সম্পর্কিত সংবাদ
রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সোমবারবিস্তারিত…
রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১বিস্তারিত…


