আশাশুনিতে কৃষি কর্মকর্তাদের বিশেষ সভা

আশাশুনি প্রতিনিধি :: আশাশুনি উপজেলায় কর্মরত কৃষি কর্মকর্তাদের বাশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ কেন্দ্র হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরার উপ পরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, জ আঃ ওহাব, শিবুপদ, আকিকুন নেছা, আফিফা খাতুন, দীপক কুমার মল্লিক, ইকবাল হোসেন, গোলাম মোস্তফা, সানা আবু জাফর, আসাদুল ইসলাম, মারুফ হোসেন, তরিকুল ইসলাম, আরিফুল ইসলাম, দেব প্রসাদ দাশ, দ্যুতি কৃষ্ণ সরকার, জাহানারা খাতুন, নাজমুস সাকিব শাওন, শেখ হাফিজুর রহমান, প্রদ্যুৎ কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় সার ও কীট নাশক মনিটরিং জোরদার করণ, সার নির্ধারিত মূল্যে বিক্রয়, সবজির আবাদ বৃদ্ধি, জৈবসার উৎপাদন বৃদ্ধি, আগাম রবি শস্য পরিকল্পনা, পারিবারিক ভাবে টবে পেয়াজ মরিচ বেগুন লাউ চাষ করা, সব সময় মাঠে অবস্থান করে চাষী কৃষকদের সেবা দানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।






সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
  • জমির ওপর দিয়ে যাওয়া নিয়ে বিরোধ: আশাশুনিতে শ্রমিকের ওপর হামলা
  • আশাশুনির বুধহাটায় মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলকে জরিমানা
  • আশাশুনিতে “তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ: আগামীর বাংলাদেশ গড়ার পথে যুব সমাজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
  • আশাশুনিতে সাবেক ইউপি চেয়ারম্যান,জামায়াত নেতা অধ্যাপক মাওঃ আব্দুল মান্নানের জানাজা সম্পন্ন
  • আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম
  • আশাশুনিতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার-২
  • আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমীর আঃ মান্নানের ইন্তেকাল