রজনীকান্তের আরও একটি ঝড়
নিউজ ডেস্ক:: মেগাস্টার রজনীকান্ত। বয়স যেন তার কাছে কিছুই না। এ বছরের ডিসেম্বরে ৭৩ থেকে ৭৪-এ পা দিবেন তিনি। কিন্তু তাতে কী! সিনেমাহলে এ অভিনেতার সিনেমা মানেই দর্শক উন্মাদনা। যা এবারও বজায় থাকল। ১০ অক্টোবর মুক্তি পায় তার নতুন সিনেমা ‘ভেট্টিয়ান’। এটি মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় শুরু হয়।
খবর : মিন্টবাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুসারে, তামিল ভাষার ‘ভেট্টিয়ান’ মুক্তির ১০ দিনে শুধু ভারতে আয় করেছে ১৪৫.৬৫ কোটি রুপি। বিদেশে আয় করেছে ৭৩ কোটি রুপি। মুক্তির ১০ দিনে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় ২১৮.৬৫ কোটি রুপি। তাই ধারণা করা হচ্ছে দুই সপ্তাহ পার হওয়ার আগেই এর আয় ৩০০ কোটি রুপিতে গিয়ে ঠেকবে।
অ্যাকশন-ড্রামা ঘরানার এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন রজনীকান্ত। এ ছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে অমিতাভ বচ্চনকেও। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন— ফাহাদ ফসিল, রানা দাগ্গুবতি, মঞ্জু ওয়ারিয়র, ঋতিকা সিং, রোহিনী, রাও রমেশ। সিনেমাটি পরিচালনা করেছেন টি জে জ্ঞানভেল।
« মুল্ডারের তোপে বিপর্যস্ত বাংলাদেশ (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) চবিতে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা »
সম্পর্কিত সংবাদ
অস্কারে বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান, মানতে হবে যেসব শর্ত
বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অস্কার। আসন্ন ৯৯তম অস্কার আসরের জন্য বাংলাদেশের সিনেমা আহ্বান করাবিস্তারিত…
রাজধানীতে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে রিধিকা রিধি নামে এক অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবারবিস্তারিত…


