দুর্নীতির অনুসন্ধান চেয়ে আবেদন দুদকের সাবেক চেয়ারম্যানের

 নিউজ ডেস্ক :: দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদের অনুসন্ধান এবং একইসঙ্গে অনুসন্ধানের পর মামলা দায়েরের জন্য আবেদন করা হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী সুলতান মাহমুদ এ আবেদন করেন।

এ ছাড়া আওয়ামী লীগ সরকারের সময়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজলের জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদের অনুসন্ধান চেয়েও আবেদন করেছেন আইনজীবী সুলতান মাহমুদ।

এসব ব্যক্তির জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদের অনুসন্ধান শেষে দুদক আইন-২০০৪ এর ২৭ ধারায় মামলা দায়ের, তদন্ত সম্পন্ন ও চার্জশিট দাখিল করে ন্যায়বিচার প্রতিষ্ঠায় জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে সর্বোচ্চ শাস্তি দিতে আবেদনে উলে­খ করেন আইনজীবী।

উলে­খ্য, ইকবাল মাহমুদ ২০১৬ সালের মার্চ থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত দুদকের চেয়ারম্যান ছিলেন।






সম্পর্কিত সংবাদ

  • গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি
  • টিএসসিতে ‘শালুকডাঙার কথা’ পরিবেশন করল ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ
  • দুই দেশের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী: ত্রিবেদী
  • হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২৫৬
  • রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
  • রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন