নিম্ন আদালতের ৩১ বিচারককে পদোন্নতি দিল সরকার
নিউজ ডেস্ক:: নিম্ন আদালতের ৩১ বিচারককে পদোন্নতি দিয়েছে সরকার। এরমধ্যে ছয়জন অতিরিক্ত জেলা জজকে জেলা জজ, ২৩ জন যুগ্ম জেলা জজকে অতিরিক্ত জেলা জজ ও দুইজন সিনিয়র সহকারী জজকে যুগ্ম জেলা জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
রবিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে তাদের এ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জুডিসিয়াল সার্ভিসের বিচারকদের পদোন্নতি দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতি পাওয়া জেলা জজদের জেলা ও দায়রা জজ/মহানগর দায়রা জজ মনোনীত কর্মকর্তার কাছে আগামী ১১ সেপ্টেম্বর বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে পদোন্নতিপ্রাপ্ত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এ পদোন্নতি কার্যকর হবে।
পদোন্নতি পাওয়া অতিরিক্ত জেলা জজদের জেলা ও দায়রা জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট/দপ্তর প্রধান মনোনীত কর্মকর্তার কাছে আগামী ১২ সেপ্টেম্বর বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে পদোন্নতিপ্রাপ্ত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পদোন্নতি কার্যকর হবে।
এছাড়া যুগ্ম জেলা জজ পদে পদোন্নতি পাওয়া দুই বিচারককে জেলা ও দায়রা জজ/চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোনীত কর্মকর্তার কাছে আগামী ১০ সেপ্টেম্বর বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে পদোন্নতিপ্রাপ্ত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পদোন্নতি কার্যকর হবে।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন নিউজ
সম্পর্কিত সংবাদ
অস্ত্রের তথ্য দিলে আইনি ঝামেলা ছাড়াই পুরস্কৃত করা হবে: এসআরবি
দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্য দিতে জনসাধারণের প্রতিবিস্তারিত…
সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি
বিচার প্রশাসনে বড় রদবদল করা হয়েছে। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলাবিস্তারিত…


