কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
কামরুল হাসান।। কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৬ নভেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় মাদকের বিরুদ্ধে চলমান পদক্ষেপ আরও জোরদার করা এবং শহরের যানজট, ব্রিজের দুইপাশের অবৈধ স্থাপনা অপসারণ, পাইলট হাইস্কুলের সামনে ইজিবাইক পার্কিং ও পরিচ্ছন্নতাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুপচাঁদ, থানার ওসি মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ রইছ উদ্দিন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামারুজ্জামান, পৌর জামায়াতের আমির সহকারী অধ্যাপক ইউনুস আলী বাবু, জামায়াত নেতা মাওলানা আহম্মদ আলি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা, কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষক কর্মকর্তা মাসুদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা নূরে আলম নাহিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, উপজেলা সহকারী প্রোগ্রামার শরিফুল ইসলাম, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যান সাঈদ আলি গাজী, শেখ সোহেল রানা, বিশাখা তপন সাহা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মফিজুর রহমান, কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহবায়ক এমএ সাজেদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, আতাউর রহমান, জাহিদুর রহমান প্রমুখ।
সম্পর্কিত সংবাদ
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট
কামরুল হাসান।। কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকালবিস্তারিত…
কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন।। সভাপতি-আ.সালাম, সম্পাদক বাকী বিল্লাহ শাহী, সাংগঠনিক সম্পাদক আ. আলিম
কামরুল হাসান।। কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে শুধুমাত্র সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।বিস্তারিত…


