সংসদে অসুস্থ জামায়াত এমপি হাফেজ রবিউল বাশারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
ডেস্ক নিউজ :: জাতীয় সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়া জামায়াত এমপি হাফেজ রবিউল বাশারের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিউল বাশার সাতক্ষীরা-৩ আসনের বিরোধী দলীয় সংসদ সদস্য।
বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের প্রথম পর্ব চলাকালে দুপুর প্রায় ১টা ৪০ মিনিটে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে অন্যান্য সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মীদের সহায়তায় তাকে অধিবেশন কক্ষ থেকে সংসদ লবিতে নেওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
জোহরের নামাজের বিরতির সময় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ লবিতে গিয়ে রবিউল বাশারের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার বিষয়ে নির্দেশনা দেন।
এ সময় জাতীয় সংসদের চীফ হুইপসহ অন্যান্য হুইপবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পর্কিত সংবাদ
আপত্তি সত্ত্বেও বিল পাস, ওয়াকআউট করল বিরোধী দল
ডেস্ক নিউজ :: ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ বিল পাসের পর সংশোধন বিল নিয়ে আপত্তি করারবিস্তারিত…
জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল: জামায়াত আমির
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিরোধীদল যে জনগণের কল্যাণেবিস্তারিত…


