সাতক্ষীরায় লাইফ সেফ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল

ডেস্ক নিউজ :: সাতক্ষীরায় সামাজিক ও মানবিক সংগঠন লাইফ সেফ ফাউন্ডেশনের উদ্যোগে এক আন্তরিক ও উৎসবমুখর পরিবেশে ইফতার মাহফিল ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকাল পাঁচটায় সাতক্ষীরা সার্কিট হাউস সংলগ্ন এম আলী পলী ক্লিনিক প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব হাফেজ মাওলানা মো: হাবিবুল্লাহ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাফেজ সাইম এবং সার্বিক পরিচালনায় ছিলেন হাফেজ এম জাহিদ হাসান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে সংগঠনের বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সমাজসেবামূলক উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে স্বেচ্ছাসেবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাইফ সেফ ফাউন্ডেশন ইতোমধ্যে বিভিন্ন মানবিক কার্যক্রমের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, রমজান মাস ত্যাগ, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এই পবিত্র মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি লাইফ সেফ ফাউন্ডেশনের
উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, তরুণ স্বেচ্ছাসেবীরা সমাজের পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে সংগঠনের সদস্য, স্বেচ্ছাসেবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মিলনমেলায় উপস্থিত স্বেচ্ছাসেবীরা নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং ভবিষ্যতে একসাথে আরও বৃহৎ পরিসরে মানবিক কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা পর্ব শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে সকল অতিথি ও উপস্থিত স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে ইফতার মাহফিল সম্পন্ন হয়। এ ধরনের আয়োজন স্বেচ্ছাসেবীদের মধ্যে ভ্রাতৃত্ব, সহযোগিতা ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।






সম্পর্কিত সংবাদ

  • দৈনিক আলোর পরশ পত্রিকার ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গার ওয়ারিয়ায় তুলার গোডাউনে আগুন
  • ঝাউডাঙ্গায় শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে ফাইনাল খেলা অনুষ্ঠিত
  • ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে সিএসও’দের সাথে প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
  • মহান স্বাধীনতা দিবস উপলক্ষে HTC ফাউন্ডেশনের আলোচনা সভা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • ঝাউডাঙ্গায় সাতক্ষীরা-২ আসনের এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা প্রদান
  • সাতক্ষীরায় ছাত্র ইসলামী আন্দোলনের প্রাক্তনদের নিয়ে ঈদ পূনর্মিলনা অনুষ্ঠান অনুষ্ঠিত