ছাত্রশিবিরের ফুলেল শুভেচ্ছায় সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার নবনিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের বরণ

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার নবনিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে বরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার অন্তর্গত পৌর পূর্ব থানা শাখার আলিয়া মাদ্রাসা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারোটায় ম মাদ্রাসা প্রাঙ্গণে ছাত্রশিবিরের আলিয়া মাদ্রাসা শাখার সভাপতি হাফেজ মোস্তাকিম বিল্লাহর সভাপতিত্বে এবং আলিয়া মাদ্রাসা শাখার সেক্রেটারি হাফেজ আবু সাঈদের সঞ্চালনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা পৌর পূর্ব থানা শাখার সেক্রেটারি জুবায়ের আহমেদ।

এসময় নবনিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন, “একজন শিক্ষক শুধু পাঠদানের মাধ্যমেই সীমাবদ্ধ নন; বরং তিনি সমাজ পরিবর্তনের অগ্রদূত। নতুন শিক্ষকদের যোগদানে মাদ্রাসার একাডেমিক ও নৈতিক মান আরও সমৃদ্ধ হবে বলে আমরা বিশ্বাস করি।”

নবনিযুক্ত শিক্ষক-শিক্ষিকারা এই অভ্যর্থনার জন্য ইসলামী ছাত্রশিবিরকে ধন্যবাদ জানান এবং বলেন, “এ ধরনের সম্মানসূচক আয়োজন আমাদের দায়িত্ব পালনে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা জোগাবে।”






সম্পর্কিত সংবাদ

  • আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় সদর উপজেলা জাসাসের মিছিল
  • ঝাউডাঙ্গা হিফজুল কুরআন মাদ্রাসায় অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
  • ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা
  • শাল্যে যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
  • স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাথের দায়ে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ
  • সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়